এক্সপ্লোর

Kailash Kher : 'পশুর মতো আচরণ করবেন না', দর্শকদের বিশৃঙ্খলায় মেজাজ হারালেন কৈলাস খের; মাঝপথে কনসার্ট থামিয়ে বললেন...

Kailash Kher Concert: সোশাল মিডিয়ায় দর্শকদের হুড়োহুড়ির ভিডিও ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গেছে, কিছু দর্শক নিয়ম-নীতির তোয়াক্কা না করেই নিরাপত্তার জন্য দেওয়া ব্য়ারিকেড টপকে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন।

গ্বালিয়র : একেই ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তার উপর আবার কিছু দর্শক ব্যারিকেড পেরিয়ে তাঁর মঞ্চের কাছে চলে আসেন। যা নিয়ে মেজাজ হারালেন প্রখ্যাত গায়ক কৈলাস খের। মাঝে পথেই থামিয়ে দিলেন গ্বালিয়রের কনসার্ট। তারপরেই বিশৃঙ্খলাকারী দর্শকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন পদ্মশ্রী-প্রাপ্ত গায়ক। বৃহস্পতিবার গ্বালিয়র মেলা গ্রাউন্ডে তবলা দিবস ও গ্বালিয়র গৌরব দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই পারফর্ম করছিলেন। সোশাল মিডিয়ায় দর্শকদের হুড়োহুড়ির ভিডিও ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গেছে, কিছু দর্শক নিয়ম-নীতির তোয়াক্কা না করেই নিরাপত্তার জন্য দেওয়া ব্য়ারিকেড টপকে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। যার জেরে গান গাওয়া থামিয়ে দেন কৈলাস। বিশৃঙ্খল দর্শকদের উদ্দেশে তিনি বলেন, "আমি আপনাদের প্রশংসা করলাম, আর আপনারা পশুর মতো আচরণ করছেন ! পশুর মতো আচরণ করবেন না, দয়া করে...যদি আপনারা আমার যন্ত্রপাতির কাছে আসেন তাহলে আমরা শো বন্ধ করে দেব।"

২০২৩ সালেও কৈলাস খেরে অনুষ্ঠানেবিশৃঙ্খলা হয়েছিল। হাম্পি উৎসবে (Hampi Utsav ) গান গাইতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সঙ্গীতশিল্পী কৈলাস খের (Kailash Kher)। কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পির ঘটনা। মধ্য কর্ণাটকের এই স্থান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভূক্ত। হাম্পি উৎসব ঘিরে কর্ণাটকের এই ঐতিহ্যবাহী এলাকা জমজমাট হয়ে ওঠে। সেবারও তেমনটাই হয়। সেখানেই ঘটে এই ঘটনা । 

হাম্পিতে হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠান চলাকালীন গায়ক কৈলাস খেরকে আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়। কারণ নাকি কন্নড় গান না গাওয়া ! আর তার জন্যই খেপে ওঠে উপস্থিত জনতা। গায়কের উপর বোতল ছুড়ে মারে দর্শকরা। এএনআই একটি টুইটে জানায়, "গতকাল বিজয়নগরের হাম্পিতে হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠানে গান গাওয়ার সময় গায়ক কৈলাস  খেরকে লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারা হয়। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়।" পুলিশ জানায়, "কন্নড় গান না গাওয়ায় খেরের উপর ক্ষুব্ধ হন দর্শকরা।" ওই বছর হাম্পি উৎসব শুরু হয়েছিল ২৭ জানুয়ারি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণাটকের সেইসময়কার মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka Chief Minister Basavaraj Bommai)। কৈলাস খের ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন গায়ক অর্জুন জন্যা, বিজয়া প্রকাশ, রঘু দীক্ষিত, অনন্যা ভট্ট এবং আরমান মালিক ( Arjun Jannya, Vijaya Prakash, Raghu Dikshit, Ananya Bhatt and Arman Malik)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget