এক্সপ্লোর

Shilajit on Dhee: 'তোর কথা ফুটেছে', আরজি কর কাণ্ডে প্রতিবাদী ছেলে ধী, জন্মদিনে লিখছেন গর্বিত শিলাজিৎ

Singer Shilajit: ছেলেকে জন্মদিনের ভালবাসা জানানোর আড়ালেও রয়ে গেল আরজি করের ঘটনার ছোঁয়া। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ।

কলকাতা: আঠাশ বছরে পা দিলেন শিলাজিৎ মজুমদারের (Silajit Majumdar) পুত্র ধী। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন সঙ্গীতশিল্পী। আর সেই ছবির ক্যাপশানেই. ছোট্ট করে লিখেছেন তাঁর বাবা হয়ে ওঠার গল্প। সেই গল্পের মধ্যে কোনও তারকাদ্যুতি নেই, কোনও বৈভব নেই। আছে শুধু জীবনের গান। সেই গানই যেন সাবলীল লেখনীতে শুনিয়ে গেলেন শিলাজিৎ। 

সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে দুটি ছবি পোস্ট করে নিয়েছেন শিলাজিৎ। একটি তাঁর ছোটবেলার ছবি। অন্যটি বড় হওয়ার পরে। শিলাজিৎ লিখছেন, 'আঠাশ বছর আগে ফার্স্ট সেপ্টেম্বর। রবিবার ছিল.. বিকেল থেকে আমি কাঁকুরগাছির একটা নার্সিং হোম- এর উল্টো দিকের একটা টেলিফোন বুথেক এর বাইরে রোয়াকে বসে ছিলাম। আর তাকিয়ে ছিলাম অপরেশন থিয়েটারের লাল আলো টার দিকে। সন্ধ্যের পর তুই কাঁদলি। আর এখন দু হাজার চব্বিশ এ তুই বলছিস.. we want justice !! তোর কথা ফুটেছে ! We Love u !!'

ছেলেকে জন্মদিনের ভালবাসা জানানোর আড়ালেও রয়ে গেল আরজি করের ঘটনার ছোঁয়া। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে শহরে, মফঃস্বলে। আর সেই প্রতিবাদের ঢেউ এসে লেগেছে শিলাজিৎ-এর পরিবারেও। নিজেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন শিলাজিৎ। তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে বারে বারেই উঠে এসেছে প্রতিবাদের ভাষা। তিনি শেয়ারও করে নিয়েছেন বিভিন্ন প্রতিবাদী পোস্ট। আর এবার, ছেলের কথা লিখলেন তিনি। তাঁর ছেলেও যে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে সেই কথাও প্রকাশ্যে আনলেন শিলাজিৎ। সেই সঙ্গে স্বীকার করে নিলেন, ছেলেকে নিয়ে ঠিক কতটা গর্বিত তিনি। ছেলের 'we want justice' বলাটাতে তিনি তুলনা করলেন কথা ফোটার সঙ্গে। অর্থাৎ তাঁর প্রতিবাদের ভাষা বেরিয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Silajit Majumder (@silajit_music)

আরও পড়ুন: 'Porichoy Gupta' New Release Date: আরজি কর কাণ্ডের আবহে পিছিয়ে যায় মুক্তির তারিখ, অবশেষে প্রেক্ষাগৃহে কবে আসছে 'পরিচয় গুপ্ত'?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget