এক্সপ্লোর

Soham Chakraborty: অজগর নিয়ে ছবি তুলে বিতর্কে সোহম, কটাক্ষের উত্তরে কী বলছেন অভিনেতা?

Soham Chakraborty News: সদ্য সোশ্যল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে লাল টি-শার্ট পরিহিত একজনকে। সে বারে বারে উদ্ধার হওয়া সাপটির ওপর পা দিয়ে দাঁড়াচ্ছে। ওই ব্যক্তিকে সোহমের সহকারী বলে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করা হয়।

কলকাতা: 'প্রধান' (Pradhan)-এর শ্যুটিংয়ে গিয়ে অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। উত্তরবঙ্গে তাঁরা যে রিসর্টে রয়েছেন শ্যুটিংয়ের জন্য রয়েছেন তাঁরা, সেখানে গতকাল ধরা পড়েছিল একটি অজগর সাপ। সেই সাপটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। কিন্তু সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই, চূড়ান্ত কটাক্ষের শিকার হলেন সোহম। সোশ্য়াল মিডিয়ায় গোটা ঘটনা জানিয়ে কী লিখছেন অভিনেতা?

সদ্য সোশ্যল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে লাল টি-শার্ট পরিহিত একজনকে। সে বারে বারে উদ্ধার হওয়া সাপটির ওপর পা দিয়ে দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছেন অনেকে। বন্যপ্রাণের ওপর অত্যাচার করা হচ্ছে এই অভিযোগে তীব্র কটাক্ষ করা হয়। ওই ব্যক্তিকে সোহমের সহকারী বলে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করা হয়। তীর্যক মন্তব্যের শিকার হন সোহম এমনকি দেবও!

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে সোহম লেখেন, 'খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার সঙ্গে পাইথনের একটি পোস্ট নিয়ে সাধারণ মানুষেরা অনেক মতামত দিয়েছেন। হয়তো পুরো বিষয়টা সম্পর্কে সবাই ভালভাবে অবগত নন। অজগরটিকে রিসর্টে পাওয়া যায় ও তখনই বনদফরতকে খবর দেওয়া হয়। সাপটি ধরা পড়ার সময় আমি গিয়ে হাত লাগিয়েছিলাম বনদফতর কর্মীদের সাহায্য করার জন্য। সাপটিকে আঘাত করার কোনও পরিকল্পনা, ধারণা আমাদের ছিল না। অনেকে দেবের নাম জড়িয়েছেন বিষয়টির সঙ্গে, কিন্তু আসল সত্যিটা হল ও গোটা বিষয়টা ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখেছিলেন। এর বাইরে কিছুই করেননি।'

ওই লাল টি-শার্ট পরা ব্যক্তি যে তাঁর সহকারী নন, সে কথাও এই পোস্টে স্পষ্ট করে দেন সোহম। তিনি লেখেন, 'যে লাল টি-শার্ট পরা কর্মীকে নিয়ে বিতর্ক হচ্ছে, তিনি আমার সহকর্মী তো ননই এমনকি, গোটা ইউনিটেরই কেউ নন। ওই রিসর্টের বা বনদফতরের কর্মী কেউ হবেন। তবে সাপের ওপর পা দিয়ে দাঁড়ানোর ঘটনার সময় আমরা কেউ সেখানে উপস্থিত ছিলাম না ফলে বিষয়টি সম্পর্কে অবগত নই। বনদফতর কর্মীরা সাপটিকে অক্ষত অবস্থাতেই নিয়ে গিয়েছেন।'

সোহমের মতে, পুরো বিষয়টা না জেনে গুজব ছড়ানো ঠিক নয় আর গোটা বিষয়টা সকলকে জানাকেই এই পোস্টটি লিখেছেন তিনি। 

আরও পড়ুন: Rashid Khan Meets Ranbir-Alia: আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের সঙ্গে রণবীর-আলিয়ার সাক্ষাৎ, পোস্ট করলেন ছবি

 

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget