এক্সপ্লোর

'Bagha Jatin' TV Premiere: ভোট মিটতেই বড় ঘোষণা, এবার টেলিভিশনে আসছেন 'বাঘা যতীন' দেব, কবে?

'Bagha Jatin': এবার ছোটপর্দায় আসতে চলেছেন বাঘা যতীন। তাঁর বীরগাঁথা দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আজ ঘোষণা করা হল তারিখ। কবে কোথায় দেখা যাবে 'বাঘা যতীন'?

কলকাতা: ২০২৩ সালের পুজোয় প্রেক্ষাগৃহে, বড়পর্দায় তুলে ধরা হয় বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (Jyotindranath Mukherjee) বীরগাথা। 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন বাংলার নায়ক দেব (Dev)। বক্স অফিসে সাফল্য লাভের পর এবার টেলিভিশনের পর্দায় (World TV Premiere) আসতে চলেছে 'বাঘা যতীন'। কবে কোথায় কখন দেখা যাবে এই ছবি?

টেলিভিশনে প্রথমবার দেখানো হবে 'বাঘা যতীন', কবে কখন কোথায়?

ভোট মিটতেই ফের কাজে ব্যস্ত অভিনেতা দেব। কিছুদিন ধরেই ঘোষণা চলছিল। এবার ছোটপর্দায় আসতে চলেছেন বাঘা যতীন। তাঁর বীরগাথা দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আজ ঘোষণা করা হল তারিখ। আগামী ২৩ জুন, রবিবার স্টার জলসায় প্রথমবার দেখা যাবে দেব অভিনীত অরুণ রায় পরিচালিত 'বাঘা যতীন'। এদিন প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও স্টার জলসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে লেখা হয়, 'আসছে বাঙালি বীর বিপ্লবী যতীন্দ্রনাথের জীবন, ত্যাগ ও বীরত্বের কাহিনি। দেখুন টেলিভিশনে প্রথমবার 'বাঘা যতীন' ২৩ জুন, রবিবার, দুপুর ১টায় শুধুমাত্র স্টার জলসায়।' এদিন টেলিভিশনে ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। 

এই ঘোষণা হতেই অনুরাগীদের উচ্ছ্বাস ও শুভেচ্ছায় ভরল কমেন্ট বক্স। কেউ লিখলেন, 'বাঘা যতীন সমস্ত টিআরপি রেকর্ড ভাঙবে'। আবার একজন লিখলেন, 'আমার মতে ২০২৩ সালের সেরা ছবি'। কেউ লিখলেন, 'অপেক্ষায় আছি'। অজস্র অনুরাগী তাঁদের 'প্রিয় নায়ক'কে জানালেন শুভেচ্ছা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

গত ৪ জুন, প্রকাশ্যে এসেছে এবারের লোকসভা নির্বাচনের ফল। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছেন দেব। এবার আবার তিনি ব্যস্ত ছবির কাজে। 

কেমন ছিল প্রেক্ষাগৃহে 'বাঘা যতীন' ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো?

স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি ফুটিয়ে তুলবেন বড়পর্দায়, কথা দিয়েছিলেন দেব। রাখলেন সে কথা। আর তাঁর সেই নতুন অবতার দেখতে শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছিলেন তাঁর অনুরাগীরা। ব়্যালি করে অনুরাগীর দল পৌঁছয় নবীনা সিনেমা হলে। সেই সঙ্গে ছিল ঘোড়ার গাড়িতে দেবের বিশাল কাটআউট। আর পুজোর শহরে ঢাক বাজবে না তা কি হয়? অন্যান্যবারের ডিজের ব্যবস্থা বাদ দিয়ে এবার ফ্যানক্লাব নিয়ে এসেছিল ঢাকিদের। 

আরও পড়ুন: Asif Khan: সেফ-করিনার বিয়েতে খাবার পরিবেশন করেছেন, দীর্ঘ লড়াইয়ের পর সফল ফুলেরার 'দামাদ জি' আসিফ খান

ব়্যালি নিয়ে প্রেক্ষাগৃহের সামনে পৌঁছতেই প্রিয় অভিনেতার পোস্টারে পরানো হয় মালা, কাটা হয় কেক, ওঠে সেই পরিচিত স্লোগান 'শিরায় শিরায় রক্ত, দেব দার ভক্ত', 'এক দুই তিন চার, দেব দা সুপারস্টার' আরও কত কী! যাকেই জিজ্ঞেস করা যায়, প্রত্যেকেরই একটা কথা, 'দেব দা মানে সেই ছবি সুপারহিট হবেই।' এবার টেলিভিশনেও সেই সাফল্যের ঝড় অব্যাহত থাকে কি না তা সময় বলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget