এক্সপ্লোর

Sohini Sarkar on RG Kar Issue: 'আমাদের দরজায় ভোট চাইতে আসে, কতদিন মুখ লুকিয়ে থাকবে?' প্রশ্ন তুলছেন সোহিনী

Sohini Sarkar on RG Kar Issue: 'নাগরিকরা সারারাত রাস্তায় কাটাতে পারে, কিন্তু প্রশাসনের তরফ থেকে আমাদের একটা দাবির উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করল না।' বলছেন সোহিনী

কলকাতা: কখনও সমস্বরে সকলে গেয়ে উঠছেন 'বেলা চাও'.. কখনও আবার 'সাড্ডা হক.. এথে রাখ'.. গানে, সুরে, প্রতিবাদে মধ্যরাতের ধর্মতলা মুখরিত। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় পার হয়ে যাচ্ছে দিনের পর দিন। এখনও দেখা নেই বিচারের। কিন্তু প্রতিবাদ চলছেই। গতকাল ধর্মতলায় প্রতিবাদে জমায়েত হয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। আর সেই মিছিল-জমায়েত থেকেই দৃঢ় কন্ঠে প্রতিবাদ জানালেন সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়. উষসী চক্রবর্তী, দেবলীনা দত্ত ও অন্যান্যরা। 

এদিন এবিপি আনন্দকে সোহিনী সরকার বলেন, 'নাগরিকরা সারারাত রাস্তায় কাটাতে পারে, কিন্তু প্রশাসনের তরফ থেকে আমাদের একটা দাবির উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করল না। তাহলে বলতে হবে, ওনাদের কিছু যায় আসে না। যে দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছেন, সেই সমস্ত উত্তর দেওয়ার প্রয়োজন নেই সরকারের। এরপরে ভাবতে হবে কী করব। সাধারণ মানুষেরা আজও এক দাঁড়িয়েছেন। আন্দোলন চলছে। যতদিন সাধারণ মানুষ রাস্তায় থাকবে, আন্দোলন চলবে। সাধারণ মানুষকে জবাব দিতে তাঁরা বাধ্য। সরকার তো আমাদের দরজার ভোটটা চাইতে আসে.. এখন তাঁরা মুখ লুকিয়ে রয়েছে। দেখা যাবে তাঁরা কতদিন মুখ লুকিয়ে থাকতে পারেন.. '

এর আগের একটি সমাবেশে সোহিনী বলেছিলেন, 'আজকে তিলোত্তমার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দিয়ে গেল। নাহলে তো আমরা রিল বানাতাম, পোস্ট করতাম, অভিনয় করতাম, হয়ে যেত। আমাদের তো কাজ শেষ হয়ে গেল। আমরা যারা এখন বসে আছি, যদি পথে না নামি, আমাদেরও তিলোত্তমার মতোই অবস্থা হবে। আমি তো দীর্ঘদিন থেকে আরজি কর আর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গে কথা বলছি। আমরা যদি আন্দোলনটা থামিয়ে দিই, তাহলে ওরাও কিন্তু ভাল থাকবে না। ওদেরও ফেল করিয়ে দেবে বা বদলি করিয়ে দেবে কোথাও। কিন্তু ভয় লাগছে, পুজো আসছে। আমরা যেন সব ভুলে পুজোর আনন্দে মেতে না উঠি। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, আমরা যেন আন্দোলনটা চালিয়ে যেতে পারি।'

 

আরও পড়ুন: RG Kar Issue: 'এই বাংলাই দেখতে চেয়েছিলাম', প্রতিবাদে মুখর রাজ্য দেখে মন্তব্য মিঠুন চক্রবর্তীর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget