এক্সপ্লোর

Somraj Maity Exclusive: এই প্রথম জন্মদিনে শ্যুটিং করছি, বেশ ভাল লাগছে: সোমরাজ

Somraj Maity Exclusive: 'একটা সময় ছিল বাড়িতে মা বাবা সবাইকে ডাকতেন। নিজেদের অফিসের লোকজন, আমার স্কুলের বন্ধুদের ডাকা হত। রীতিমতো গোটা ক্লাসকে নিমন্ত্রণ করা হত।'

কলকাতা: আজ তাঁর জন্মদিন (Birthday)। তবে অন্যান্য বছরের থেকে বেশ অন্যরকম ভাবে কাটছে এইবারের বিশেষ দিন। শ্যুটিং চলছে মিমি চক্রবর্তীর সঙ্গে 'পলাশের বিয়ে' (Palasher Biye) ছবির। তারই মাঝে সময় বের করে এবিপি লাইভের (ABP Live) সঙ্গে কথা বললেন 'বার্থডে বয়' অভিনেতা সোমরাজ মাইতি (Somraj Maity)। 

শ্যুটিং করেই কাটছে জন্মদিন

কেমন কাটছে অভিনেতার এই বছরের জন্মদিন? প্রশ্ন শুনে অভিনেতার উত্তর, 'শ্যুটিং করছি "পলাশের বিয়ে"র। বেশ ভালই কাটছে। একটু অন্যরকম। কারণ সাধারণত আমি চেষ্টা করতাম জন্মদিনের দিন শ্যুটিং করব না। কিন্তু এত বছর ধরে যে ধরনের ছবি আমি করতে চেয়েছিলাম, সেরকম কাজ পাচ্ছি। ফলে যেহেতু সেটা হচ্ছে, তাই এই বছর জন্মদিনে শ্যুটিং করছি।'

ছোটবেলায় কীভাবে কাটত জন্মদিন?

অভিনেতার কথায়, 'ছোটবেলায় বন্ধুবান্ধবদের সঙ্গে বেরোতাম এই দিনে। বিভিন্ন দফা গেছে ছোটবেলার। একটা সময় ছিল বাড়িতে মা বাবা সবাইকে ডাকতেন। নিজেদের অফিসের লোকজন, আমার স্কুলের বন্ধুদের ডাকা হত। রীতিমতো গোটা ক্লাসকে নিমন্ত্রণ করা হত। তারপর ধীরে ধীরে সেই উদযাপন আয়তনে ছোট হতে থেকেছে। আসলে যত বয়স বাড়ে বন্ধুদের সংখ্যা কমতে থাকে। ফলে বয়স বাড়তে থাকার সঙ্গে জন্মদিনের অনুষ্ঠান বাড়ি থেকে সরে গেল শপিং মলের ফুড কোর্টে। তারপর তো লকডাউনের জন্য কোনও জন্মদিন পালনই হল না। আর এই বছরে আমি কাজে ব্যস্ত। ফলে নানা ধরনের উদযাপন হয়েছে।'

তবে শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও এই বছর সোমরাজের বান্ধবী আয়ুষী তালুকদার কিন্তু সারপ্রাইজ দিতে ভোলেননি। ইনস্টাগ্রামে 'বার্থডে সেলিব্রেশন'-এর ছবি পোস্ট করেছেন অভিনেতা। হাসতে হাসতে সোমরাজ বলছেন, 'এখন তো বলতে গেলে আমার একমাত্র বন্ধু আয়ুষী।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Somraj (@somraj19)

শ্যুটিং শেষে কী প্ল্যান 'বার্থডে বয়'-এর?

শ্যুটিং শেষে সোজা বাড়িই ফিরবেন অভিনেতা। যেহেতু কড়া ডায়েটে রয়েছেন তিনি ফলে বাইরে খাওয়া-দাওয়া এখন বন্ধ। আবার কাল ভোরবেলা কলটাইম। ১৫-১৬ তারিখ পর্যন্ত টানা চলবে শ্যুটিং। ফলে সমস্ত উদযাপন শিডিউল শেষ হলে।

এই বছরে একাধিক ছবির মুক্তি

টেলিভিশনের জনপ্রিয় মুখ সোমরাজ মাইতি। তারপর বড়পর্দায় পা রাখা। আর ২০২২ সালে এখনও পর্যন্ত চারটে ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে সোমরাজের। কাজ করছেন তাবড় তারকাদের সঙ্গে। কেমন লাগছে? সোমরাজ বলছেন, 'আমার সৌভাগ্য। এরকম সময়ের জন্য চেষ্টা করছিলাম সেই ২০১৭ সাল থেকে। কিন্তু সুযোগ পাচ্ছিলাম না বলে ধারাবাহিকেই মন দিয়েছিলাম। কিন্তু অবশেষে সুযোগ আসতে শুরু করে। দীর্ঘ ৬ বছর ধারাবাহিকে কাজ করার পর মনে হয় যে এবার ভিন্ন ভিন্ন গল্প বলার জন্য মাধ্যম বদলাতে হবে। এখন সিনেমায় বা ওয়েবে ফুল টাইম থাকতে চাই।'

তাহলে এই মুহূর্তে ধারাবাহিকে ফেরত যাওয়ার কোনও চিন্তাভাবনা নেই? অভিনেতার কথায়, '৬ বছর ওই মাধ্যমে কাজ করেছি। এখন সিনেমায় কাজ করতে চাই। ফলে এখনই ফেরত যাওয়ার কোনও পরিকল্পনা নেই'।

সোমরাজ মাইতির হাতে এখন বেশ কিছু কাজ। ২০২২-এই মুক্তি পেতে চলেছে 'পলাশের বিয়ে', 'আম্রপালি', 'সুনেত্রা সুন্দরম'। ফলে বেশ ব্যস্ততার মধ্যেই সময় কাটাচ্ছেন অভিনেতা। তাঁর আগামী ছবির জন্য ও জন্মদিনের জন্য রইল শুভেচ্ছা।

আরও পড়ুন: Parambrata Exclusive: 'আমি আলিয়ার ভক্ত, সুযোগ পেলে ওঁর ছবি পরিচালনা করতে চাইব'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget