এক্সপ্লোর

Somy Ali Support Aryan Khan: শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলায় মুখ খুললেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা

মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরই শাহরুখ এবং গৌরীর বাড়ি মন্নতে দেখা গিয়েছিল সলমন খানকে। শুধু সলমন খানই নন, অনেক বলি তারকাই আরিয়ান খানের সমর্থনে এগিয়ে এসেছেন।

মুম্বই : সুজান খান, হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং আরও অনেক বলিউড তারকাদের পর এবার আরিয়ান খানের (Aryan Khan) মাদক মামলায় মুখ খুললেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা এবং বলিউড অভিনেত্রী সোমি আলি (Somy Ali)। প্রমোদতরী কর্ডেলিয়ায় হাইভোল্টেজ রেভ পার্টি থেকে গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এনসিবি সূত্রে জানা গিয়েছিল, আরিয়ান খানের লেন্সের বাক্স থেকে পাওয়া গিয়েছে মাদক। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার হওয়ার পর বারবারই জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে আরিয়ান খানের। এবার তাঁকে সমর্থন করে সোমি আলি প্রকাশ্যে জানালেন যে, খুব অল্প বয়সেই তিনি মাদক নিয়েছেন। এবং এর জন্য তাঁর কোনও আক্ষেপ নেই। পাশাপাশি অভিনেত্রী এমনটাও জানিয়েছেন যে, প্রয়াত বলি ডিভা দিব্যা ভারতীর সঙ্গে তিনি মাদক নিয়েছিলেন।

আরও পড়ুন - নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট সামান্থার

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি শাহরুখ পুত্রকে সমর্থন করে লেখেন, ''কোন উঠতি বয়সী মাদক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে না? খবরের নাম করে এবার ওকে রেহাই দাও। আর কমবয়সী ছেলেটিকে বাড়ি যেতে দাও। কেউ ধোয়া তুলসী পাতা নয়। আমার যখন ১৫ বছর বয়স, তখনই আমি 'পট' নিয়েছি এবং পরে 'আন্দোলন' ছবির শ্যুটিংয়ের সময় দিব্যা ভারতীর সঙ্গেও 'পট' নিয়েছি। এবং তার জন্য আমার কোনও অনুশোচনা নেই। কোনও কারণ ছাড়াই একটা কমবয়সী ছেলেকে কষ্ট দেওয়া হচ্ছে। বিচার ব্যবস্থায় কেন খুনি এবং ধর্ষকদের এভাবে ধরা হয় না? তার পরিবর্তে এসব...।'' তিনি আরও বলেছেন, 'আমেরিকা মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ১৯৭১ সাল থেকে। কিন্তু আজকের দিনে ৫০ বছর পরও যেই মাদক নিতে চাইবে, তার কাছেই সহজলভ্য। আমার আন্তরিক শুভেচ্ছা শাহরুখ এবং গৌরীর জন্য। ওদের পাশে আছি। ওদের জন্য প্রার্থনা করছি। আরিয়ান, তোমায় বলতে চাই, তুমি এমন কিছু ভুল করোনি। বিচার ঠিক হবে।'

আরও পড়ুন - Gauri Khan Birthday: মা গৌরী খানের জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করলেন সুহানা

মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরই শাহরুখ এবং গৌরীর বাড়ি মন্নতে দেখা গিয়েছিল সলমন খানকে। শুধু সলমন খানই নন, অনেক বলি তারকাই আরিয়ান খানের সমর্থনে এগিয়ে এসেছেন। সম্প্রতি বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরিয়ানকে সমর্থন করে দীর্ঘ পোস্ট করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget