এক্সপ্লোর

Sonakshi Sinha Wedding: 'বাচ্চার নাম নিয়েও বিতর্ক হবে...', সোনাক্ষীর বিয়ে নিয়ে এ কী বললেন স্বরা ?

Swara Bhasker: স্বরা ভাস্কর বলেন, 'এবার দেখে যাও শুধু। অপেক্ষা করো। ওদের যখন সন্তান জন্মাবে, তখন সেই সন্তানের কী নাম রাখা হবে তা নিয়েও বিতর্ক হবে। করিনা ও সইফের সন্তানের বেলায় একই ঘটনা ঘটতে দেখেছি।'

Sonakshi Sinha Zaheer Iqbal Wedding: সোনাক্ষী সিনহা আর জাহির ইকবালের বিবাহ ঘিরেই এখন তুমুল চর্চা সমাজমাধ্যমে। সোনাক্ষীর (Sonakshi Zaheer Wedding) অনুরাগীরা খুবই উৎসুক হয়ে আছেন, তাদের প্রিয় অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায় শুরু হওয়াকে কেন্দ্র করে। আবার একটা কথা অনেকের মুখে মুখে ফিরছে যে, ইন্ডাস্ট্রিতে অন্য ধর্মের মানুষকে বিয়ের প্রবণতা ক্রমেই বাড়ছে। সোনাক্ষী-জাহিরের বিয়েকে কেন্দ্র করে মুখ খুলেছেন অভিনেত্রী স্বরা ভাস্করও (Swara Bhasker)। ইসলাম ধর্মাবলম্বী পুরুষকে বিয়ে করার জন্য সোনাক্ষীকে ট্রোলের শিকার হতে হয়েছিল প্রাথমিকপর্বে। তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কিছু কড়া জবাব দিয়েছেন স্বরা ভাস্কর।

সাম্প্রতিক সাক্ষাৎকারে স্বরা ভাস্কর স্মৃতিতে তুলে আনেন, সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করার পর কীভাবে তাকেও ট্রোলের শিকার হতে হয়েছিল। সেই সূত্র ধরেই সোনাক্ষী-জাহিরের বিয়েকে ঘিরে স্বরা ভাস্কর জানান, 'আমাদের ভারতে অন্যতম একটা মিথ হয়ে গিয়েছে লাভ জেহাদ যেখানে একজন হিন্দু নারী মুসলমান পুরুষকে বিবাহ করেন। আমার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। ভ্যালেন্টাইনস ডে-তেও কিছু কিছু শহরে এমন অন্য ধর্মের প্রেমিক-প্রেমিকাকে জনতার মার খেতেও দেখেছি। আমার বিয়ের সময়েও বহু মানুষ আমাকে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমরা এখানে দুজন প্রাপ্তবয়স্কের সম্মতির কথা বলছি। তারা তাদের ব্যক্তিগত জীবনে কী করছেন, বিয়ে করছেন বা করছেন না সেটা তাদের একান্ত ব্যক্তিগত। কেউ যদি বিয়েও করেন বা একত্রে থাকেন, এতে কারও কিছু বলার নেই। এটা সোনাক্ষীর জীবন, তিনি নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছেন। তাঁর প্রেমিকও তাঁকে বেছে নিয়েছেন। এখন পুরো ব্যাপারটাই তাদের এবং তাদের পরিবারের আওতায়। আমার মনে হয় সোনাক্ষী জাহিরের বিয়ে নিয়ে বিতর্ক সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়।'

স্বরা ভাস্কর আরও বলেন, 'এবার দেখে যাও শুধু। অপেক্ষা করো। ওদের যখন সন্তান জন্মাবে, তখন সেই সন্তানের কী নাম রাখা হবে তা নিয়েও বিতর্ক হবে। করিনা ও সইফের সন্তানের বেলায় একই ঘটনা ঘটতে দেখেছি।'

জানা গিয়েছে আগামী ২৩ জুন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিবাহ অনুষ্ঠান হবে। তবে তার আগেই ২০ তারিখ তাদের গায়ে হলুদের অনুষ্ঠানের কথা জানা যায়। ফলে বিয়ের দিন যে এগিয়ে এসেছে তা বুঝতে বাকি থাকে না। সোনাক্ষীর বাড়িতে খুব কম আমন্ত্রিতদের নিয়ে এই গায়ে হলুদ অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Sonakshi Sinha and Zaheer Iqbal Wedding: ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে সোনাক্ষী-জাহিরের গায়ে হলুদ! ২০ জুন কোথায় অনুষ্ঠান?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget