এক্সপ্লোর

Sonakshi-Zaheer Marriage: বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করবেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা? কী বললেন হবু শ্বশুর?

Sonakshi Sinha Wedding: একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল অভিনেত্রী সোনাক্ষী সিন্হা বিয়ের পর ধর্মান্তরণ করবেন। ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে শুরু হয় জোর তরজা। এবার এই বিষয়ে মুখ খুললেন জাহিরের বাবা।

মুম্বই: বিয়ের সানাই বেজে গেছে। হইহই করে চলছে প্রাক বিবাহ অনুষ্ঠান পর্ব। সারা জীবন একসঙ্গে হাত ধরে পথচলার অঙ্গীকার সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও জাহির ইকবালের (Zaheer Iqbal)। এমন সময়ে অনেক অনুরাগীর মনেই নানা ধরনের প্রশ্ন। যেমন বিয়ের পর ধর্ম বদলাচ্ছেন অভিনেত্রী? এবার সেই নিয়ে মুখ খুললেন হবু বরের বাবা ইকবাল রতনসি (Iqbal Ratansi)। কী বললেন তিনি?

বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করবেন সোনাক্ষী? কী জানালেন হবু শ্বশুর?

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল অভিনেত্রী সোনাক্ষী সিন্হা বিয়ের পর ধর্মান্তরণ করবেন। ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে শুরু হয় জোর তরজা। তবে এই সমস্ত জল্পনায় জল ঢেলেছেন জাহির ইকবালের বাবা। সম্প্রতি সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'হিন্দু বা মুসলিম কোনও ধর্মের নিয়ম মেনেই বিয়ে হবে না। সাধারণ বিয়ে হবে।'

সোনাক্ষী সিন্হার হবু শ্বশুর ইকবাল রতনসি বলেন, 'ও (সোনাক্ষী) ধর্মান্তরণ করছেন না, সেই ব্যাপারে নিশ্চিত করতে পারি। এই বিয়েটা ওঁদের হৃদয়ের মিলন এবং এতে ধর্মের কোনও স্থান নেই। আমি মনুষ্যত্বে বিশ্বাসী। ঈশ্বরকে হিন্দুরা ভগবান বলেন, মুসলিমরা আল্লাহ্ বলেন। কিন্তু দিনের শেষে আমরা সকলেই মানুষ। জাহির ও সোনাক্ষীর জন্য আমার আশীর্বাদ রইল।'

সম্প্রতি শত্রুঘ্ন সিন্হার ঘনিষ্ঠ বন্ধু শশী রঞ্জন বিয়ে সম্পর্কে ই-টাইমসকে বলেন, 'সোনাক্ষী এমন একজনকে বিয়ে করছে যাঁকে ও ভালবাসে। প্রত্যেকে অংশ নিচ্ছেন, শত্রু জির ভাইয়েরা আসছেন আমেরিকা থেকে বিয়ের জন্য। বিয়ের রেজিস্ট্রি জাহির ইকবালের বাড়িতে হবে। আমার ও গোটা পরিবারের জন্য খুব আনন্দের মুহূর্ত।'

আরও পড়ুন: Lucky Ali: IAS অফিসারের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ আনলেন লাকি আলি

বিয়ের গুঞ্জনের মধ্যেই শোনা গিয়েছিল যে মেয়ে ভিনধর্মে বিয়ে করায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না শত্রুঘ্ন সিন্হা ও তাঁর পরিবারের বাকি সদস্যরা। তবে এক সাক্ষাৎকারে সেই গুঞ্জনে ইতি টানেন অভিনেতা সাংসদ। তিনি পরিষ্কার জানান যে মেয়ের বিয়েতে অবশ্যই সকলে উপস্থিত থাকবেন। বিনোদন সংস্থা 'জুম'কে দেওয়া এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিন্হা জানান যে নিজের মেয়েকে নিয়ে যথেষ্ট গর্বিত, এবং তাঁর বিয়েতে আশীর্বাদ করতে অবশ্যই বাবা উপস্থিত থাকবেন। তিনিই মেয়ের শক্তির অন্যতম কঠিন স্তম্ভ বলে জানান অভিনেতা। যাঁরা তাঁর পরিবারে 'সমস্যা' আছে বলে গুজব ছড়াচ্ছেন তাঁদের তিনি 'নিজের কাজে মন দেওয়া'র উপদেশ দিয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget