এক্সপ্লোর

Sonu Sood: দুঃস্থ শিশুদের জন্য স্কুলবাড়ি তৈরির ঘোষণা সোনু সুদের

Sonu Sood Update: সম্প্রতি বিহারের কাটিহারের এক ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ হয়েছে সোনু সুদের। যিনি চাকরি ছেড়ে অনাথ শিশুদের জন্য শুরু করেছেন স্কুল। সেই স্কুলের নাম রেখেছেন অভিনেতা সোনু সুদের নামে। 

নয়াদিল্লি: সোনু সুদ (Sonu Sood) মানেই প্রয়োজনের সময় সাহায্যের হাত। গোটা দেশ তাঁকে অভিনেতা থেকে ঈশ্বরের আসনে বসিয়েছেন। আর তা হবে নাই বা কেন! করোনাকালেও (Covid Period) যার যখন যা প্রয়োজন হয়েছে, শুধু একবার তাঁর নজরে আসার অপেক্ষা, সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছে সাহায্য। তারপরেও অন্যদের জন্য নিরন্তর সেবা চালিয়ে যাচ্ছেন পর্দার 'ছেদি সিংহ'। তেমনই তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন দুঃস্থ শিশুদের (underprivileged children) পড়াশোনার (education) ক্ষেত্রেও। এবার সিদ্ধান্ত নিলেন কচিকাঁচাদের জন্য স্কুলবাড়ি তৈরির। 

দুঃস্থ শিশুদের জন্য স্কুলবাড়ি বানাবেন সোনু সুদ

সম্প্রতি বিহারের কাটিহারের এক ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ হয়েছে সোনু সুদের। যিনি চাকরি ছেড়ে অনাথ শিশুদের জন্য শুরু করেছেন স্কুল। এবং সেই স্কুলের নাম রেখেছেন সমাজকর্মী ও অভিনেতা সোনু সুদের নামে। 

নিজের সোশ্যাল মিডিয়ায় এদিন সেই স্কুলের কথা উল্লেখ করে সোনু সুদ ঘোষণা করেন যে ওই শিশুদের জন্য স্কুলবাড়ি তৈরি করবেন তিনি যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাদের অসুবিধা না হয়। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, সোনু সুদ নিজেই চমকে যান ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার মাহাতোর কথা পড়ে। নিজের নিশ্চিত বেতনের চাকরি ছেড়ে অনাথ শিশুদের জন্য স্কুল শুরু করেন তিনি এবং নাম রাখেন সোনুর নামে। প্রায় ১১০জন শিশুকে বিনামূল্যে শিক্ষা এবং খাদ্য সরবরাহের দায়িত্ব নেন বীরেন্দ্র। তাঁর এই প্রচেষ্টায় মুগ্ধ হন অভিনেতা। তিনি দেখা করেন বীরেন্দ্র ও ওই শিশুদের সঙ্গে। বীরেন্দ্রর এই স্কুল ওই শিশুদের থাকার জায়গাও বটে। 

বীরেন্দ্রর সঙ্গে সময় কাটিয়ে স্কুলের জন্য কী কী প্রয়োজন তা বোঝার চেষ্টা করেন সোনু, রেশন থেকে শিক্ষার গুণগত মান, সচেতনতা বৃদ্ধি থেকে ধনী ও গরিবের মধ্যে শিক্ষার ব্যবধান নিশ্চিহ্ন করা, সব নিয়েই আলোচনা হয়। দিনের শেষে সোনু সুদ নতুন স্কুলবাড়ির কাজ শুরু করেন, যেখানে আরও বেশি সংখ্যক দুঃস্থ শিশু এসে পড়াশোনা করতে পারবে এবং সকলে যেখানে পেট ভরে খেতে পাবে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Sood (@sonu_sood)

'দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে শিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শ্রেষ্ঠ উপায়। সমাজের প্রান্তিক শিশুদের শিক্ষিত করাই আমাদের প্রাথমিক লক্ষ্য, যাতে চাকরির ক্ষেত্রে তারা আরও ভাল সুযোগ পেতে পারে।' অভিনেতা আরও বলেন, 'উচ্চশিক্ষার বিষয়ে এখনও কাজ চলছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুষ্টি এবং স্কুলের সার্বিক উন্নয়ন কারণ শিশুদের জন্য এটাই রাত্রে থাকার জায়গা।'

আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

উল্লেখ্য, আপাতত সোনু সুদ গোটা দেশজুড়ে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিয়ে রেখেছেন। 

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget