এক্সপ্লোর

২০০ ইডলি বিক্রেতাকে বাড়ি পাঠালেন, আরতি করে সম্মান সোনুকে

তামিলনাড়ুতে ফিরে যাওয়ার আগে সোনুকে আরতি করে সম্মান জানালেন ইডলি বিক্রেতা মহিলারা।

মুম্বই: লকডাউনের জেরে আটকে পড়া সমস্ত মানুষ যেন নিজের ঘরে ফেরেন, এই ইচ্ছা নিয়েই ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। তারপর প্রায় ৩ মাস অক্লান্তভাবে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর সবরকম ব্যবস্থা করছেন তিনি। আটকে পড়া শ্রমিকদের কাছে এখন 'দেবতুল্য' সোনু সুদ। তাই তামিলনাড়ুতে ফিরে যাওয়ার আগে সোনুকে আরতি করে সম্মান জানালেন ইডলি বিক্রেতা মহিলারা। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য একাধিক বাস ভাড়া করেছেন সোনু সুদ। সামাজিক দূরত্ব মেনে সেইসব বাস পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের বাড়ি। কেবল বাস নয়, ৩ টি ট্রেনও ভাড়া করেছেন সোনু। এমনকি বিমানে করেও ফেরত পাঠিয়েছেন কিছু পরিযায়ী শ্রমিককে। সম্প্রতি ২০০ জন পরিযায়ী ইডলি বিক্রেতাকে মুম্বই থেকে তামিলনাড়ুর বসতভিটেতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সোনু। তাঁদের জন্য আনা হয়েছে বাস। বাসে ওঠার আগে দেখা যায় ওই দলেরই কিছু মহিলা আরতি করছেন সোনুকে। হাত জোড় করে এই সম্মান গ্রহণ করতে দেখা যায় অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে ফের একবার প্রশংসায় ফেটে পড়েন অনুরাগীরা। কেই বলেন, 'সোনু সুদের মতো মানুষকেই সমাজের প্রয়োজন।' আবার কেউ বলেন, 'বলিউডের অন্যান্য তারকাদের সোনুর কাজ থেকে শিক্ষা নেওয়া উচিত।'
অন্যদিকে মুম্বইতে আটকে পড়া উত্তরাখণ্ডের শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য সোনুকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ফেসবুক পোস্টে রাওয়াত লেখেন, 'আজ অভিনেতা সোনু সুদের সঙ্গে টেলিফোনে কথা বললাম। তাঁকে তাঁর মানবিক কাজের জন্য আমি ধন্যবাদ জানাই। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত পরিযায়ীদের সাহায্য করে চলেছেল।' এই পোস্টের উত্তর দিয়ে সোনু লেখেন, 'আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনার ধন্যবাদ ও শুভেচ্ছা আমায় শক্তি জোগাবে। খুব তাড়াতাড়ি আমি কেদার-বদ্রী দর্শন করতে উত্তরাখণ্ড যাব।' পরিযায়ী শ্রমিকরা যাতে আরও সহজভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরার আর্জি জানাতে পারে সেজন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বরও খুলেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget