এক্সপ্লোর

Salt City Review: শহরের নোনা ধরা বাজপেয়ী পরিবারের গল্প বলে 'সল্ট সিটি'

Web Series Salt City Review: সিরিজের শুরুতে দিব্যেন্দু শর্মার লুক আর চলাফেরা দেখে দর্শকের ‘ট্রিপলিং’-এর চিতওয়ান মানে অমল পরাশরকে মনে পড়বেই। কিন্তু গল্প যত এগোবে দিব্যেন্দুর চরিত্র ততই মৌলিক হয়ে উঠবে।

বিনোদন ডেস্ক, এবিপি আনন্দ: শহরের নোনা ধরা জীবনের গল্প 'সল্ট সিটি' (Salt City)। সম্প্রতি সোনি লিভে মুক্তি পেয়েছে ঋষভ অনুপম সহায় পরিচালিত এই সিরিজটি (Web Series)। কেমন হল সেই সিরিজ? কী ধরনের গল্প দেখতে পাবেন দর্শক? রইল রিভিউ (Review)।

'সল্ট সিটি' রিভিউ

সিরিজ ‘সল্ট সিটি’ ভাঙাচোরা এক পরিবারের গল্প। বাজপেয়ী পরিবারের গল্প। গৃহকর্তা হরিশ বাজপেয়ী লক্ষ্ণৌ থেকে মুম্বই এসে প্রায় তিরিশ বছর থাকার পরও নিজেকে বহিরাগতই মনে করেন। তাঁর ছোট ছেলে সৌরভ এই সিরিজের প্রধান চরিত্র। সৌরভের চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা।

সিরিজের শুরুতে দিব্যেন্দু শর্মার লুক আর চলাফেরা দেখে দর্শকের ‘ট্রিপলিং’-এর চিতওয়ান মানে অমল পরাশরকে মনে পড়বেই। কিন্তু গল্প যত এগোবে দিব্যেন্দুর চরিত্র ততই মৌলিক হয়ে উঠবে। এই সিরিজে সামাজিক বার্তা দেওয়ারও চেষ্টা করা হয়েছে।

পরিবারের মধ্যে নাবালিকার যৌন হেনস্থা! তার আভাস শুরু থেকে অল্প বিস্তর থাকলেও সিরিজের শেষে গিয়ে তা প্রকাশ্যে আসে। বাকি সিরিজ জুড়ে শুধুই টাকার পেছনে দৌড়োনো বাজপেয়ী পরিবারের দুই ছেলে, তাদের চরম ভোগবাদ, আর হরিশ বাজপেয়ীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। হরিশ বাজপেয়ী অর্থাৎ পীযূশ মিশ্রর সিরিজের শেষে গিয়ে বোধোদয় হয় যে বিবাহ বহির্ভূত সম্পর্ক অনৈতিক, যা একেবারেই অযৌক্তিক লাগবে দর্শকদের।

আরও পড়ুন: Code M Season 2 Review: সেনাবাহিনীর দুর্নীতির প্রেক্ষাপটে 'কোড এম: সিজন টু'-এর চিত্রনাট্য থেকে অভিনয় কতটা নজর কাড়ল?

নিবেদিতা ভট্টাচার্যর মত একজন অভিনেত্রীকে ব্যবহারই করতে পারলেন না পরিচালক ঋষভ অনুপম সহায়। ধীর গতির এই সিরিজে চরিত্রের বুননের মধ্যেও অনেক ফাঁক থেকে গিয়েছে। সিরিজের নাম 'সল্ট সিটি' হলেও মুম্বইয়ের স্পন্দনটা ধরা পড়ল শুধুই রাতের রাস্তায় তিনজনের উদযাপনে। এই দৃশ্যের পাশাপাশি দর্শকের মনে রয়ে যাবে সৌরভ আর ইলার ভাই-বোনের সম্পর্কের নিখাদ আদান-প্রদান। শহর মুম্বই এই সিরিজেও থেকে গেল শুধুই সি-লিঙ্ক হয়ে, মায়া নগরীর সমুদ্রের নোনাধরা জীবন উপাখ্যান আরও একবার অধরা রইল ওটিটি সিরিজে। 

সেরা শিরোনাম

Nandini-Rajveer: 'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
'আমি ভুলে গিয়েছিলাম, ও একজন..', কলকাতায় পা রেখে বললেন নন্দিনী! বিগ বসের বাড়ি থেকে রাজবীর অবশ্য বলছেন..
Nandini Dutta: বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
বিগ বসের সফর শেষ, নন্দিনীকে নিতে বিমানবন্দরে এলেন বাবা, বললেন, 'ও বাড়িতেও তো...'
Nandini Dutta: 'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
Nandini Dutta: রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget