এক্সপ্লোর

Sooryavanshi Box Office Collection: ধারা বজায় রেখে বক্স অফিসে ১২০ কোটির গণ্ডি পার করল 'সূর্যবংশী'

Sooryavanshi Box Office Collection: ১১ নভেম্বর, বৃহস্পতিবার, হিসেব অনুযায়ী 'সূর্যবংশী' ৮.৩০ কোটি টাকার ব্যবসা করেছে যা সমষ্টি করলে দাঁড়ায় ১২০.৬৬ কোটি টাকা। তরণ আদর্শ নিজের ট্যুইটারে পোস্ট করে জানান। 

মুম্বই: বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত 'সূর্যবংশী' মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সেই ছবি। ক্যাটরিনা কাইফ সঙ্গে অভিনীত এই অ্যাকশন ড্রামা ঘরানার ছবি করোনা আবহ কাটার পর সিনেমা হলে বেশ ভালই ফল করছে। সিনেপ্রেমী দর্শক দীপাবলিতে এই ছবিটিকে উপহার হিসেবেই নিয়েছেন যেন। প্রথম সপ্তাহে খিলাড়ির এই ছবি পেরিয়ে গেল ১২০ কোটির গণ্ডি।

১১ নভেম্বর, বৃহস্পতিবার, হিসেব অনুযায়ী 'সূর্যবংশী' ৮.৩০ কোটি টাকার ব্যবসা করেছে যা সমষ্টি করলে দাঁড়ায় ১২০.৬৬ কোটি টাকা। বলিউড সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের ট্যুইটারে পোস্ট করে জানান এই কথা। 

 

রোহিত শেট্টি সেই সমস্ত স্বল্প সংখ্যক পরিচালকদের অন্যতম যাঁরা একের পর এক বক্স অফিস হিট ছবি তৈরি করেন। তাঁর শেষ কয়েকটি ছবি 'সিম্বা', 'চেন্নাই এক্সপ্রেস', 'গোলমাল এগেইন', 'দিলওয়ালে', ১০০ কোটির গণ্ডি পার করেছিল। 

বক্স অফিসে সাফল্য যে আসবে, তা আগে থেকেই খানিকটা আন্দাজ করা যাচ্ছিল। বাধ সাধছিল করোনার সংক্রমণের আশঙ্কা। তাই বেশ কিছুটা সাহসী পদক্ষেপ নিয়েই সিনেমাহলে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty) এবং 'সূর্যবংশী' (Sooryavanshi) টিম। কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কা পেরিয়েও যে দর্শকরা এভাবে সিনেমাহলমুখী হবেন, তা যেন প্রমাণ করে দিল অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'।

আরও পড়ুন: Aarya 2 Teaser: মুক্তি পেল 'আরিয়া ২'-এ সুস্মিতা সেনের প্রথম লুক, প্রশংসা অনুরাগীদের

উৎসবের মরসুমে সিনেমাহলে মুক্তি পায় 'সূর্যবংশী'। দীপাবলি, ভাইফোঁটায় দুর্দান্ত ব্যবসা করার পর, বক্স অফিসের সাফল্য ধরে রেখেছে এই ছবি। আর তাতেই মাত্র পাঁচদিনের বক্স অফিস কালেকশনে একশো কোটির ক্লাবে পৌঁছে যায় 'সূর্যবংশী'। যদিও আন্তর্জাতিক ক্ষেত্রে আগেই একশো কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget