এক্সপ্লোর

Soumitrisha Birthday: শ্যুটিং সেটে কেক কাটা নয়, জন্মদিন কাটাতে 'মিঠাই' পাড়ি দিয়েছিলেন অন্য ঠিকানায়

Soumitrisha Mithaai Birthday: আগামীকাল বৃন্দাবন থেকে আগ্রা পাড়ি দেবেন অভিনেত্রী। ছুটি কাটিয়ে ফিরেই ফের ঢুকে পড়বেন শ্যুটিং ফ্লোরে। তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে অনেক গল্প

কলকাতা: তাঁর ছবি দেখে গুঞ্জন শুরু হয়েছিল। 'মিঠাই' ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)? রূপটান ঘরের দেওয়ালে লিখে রেখে গিয়েছিলেন, তিনি মিস করবেন এই ঘরকে? মুখ ঢেকেছিলেন হলুদ গোলাপে? সব মিলিয়ে তুঙ্গে উঠেছিল জল্পনা। কিন্তু আদৌ সত্যিটা অন্যরকম। জন্মদিন উপলক্ষ্যে 'মিঠাই'-এর শ্যুটিং থেকে ছোট্ট ছুটি নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী। 

সৌমিতৃষার গন্তব্য বৃন্দাবন, আগ্রা, দিল্লি। এইবছর তাঁর জন্মদিন কেটেছে কেক, পার্টিতে নয়, বৃন্দাবনে। শ্যুটিং সেটে কেক কাটার বদলে নিজের মতো করেই বিশেষ দিনটা কাটিয়েছেন সৌমিতৃষা। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি অবশ্য শেয়ার করেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া থেকেও কি ছুটি নিয়েছেন অভিনেত্রী? নাকি মেতেছেন নিজেকে নিয়ে?                                           

'মিঠাই' (Mithaai) ধারাবাহিকের সৌজন্যে সৌমিতৃষার অনুরাগীর সংখ্যা নেহাৎ কম নয়। তাঁর অভিনয়, মিষ্টি কথায় মুগ্ধ দর্শকেরা। শুধু দর্শকেরা নন, ইন্ডাস্ট্রিতে বন্ধুরাও রয়েছে সৌমিতৃষার। আজকের দিনে তাঁর সামাজিক মাধ্যমের দেওয়াল ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। বন্ধুরা থেকে শুরু করে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় অভিনেত্রীকে।                                                                       

আরও পড়ুন: New Bengali Film: শিশির কুমার ভাদুড়ির চরিত্রে নীল, দুই নারী পায়েল ও সুদীপ্তা

আগামীকাল বৃন্দাবন থেকে আগ্রা পাড়ি দেবেন অভিনেত্রী। ছুটি কাটিয়ে ফিরেই ফের ঢুকে পড়বেন শ্যুটিং ফ্লোরে। তাঁর জন্য অপেক্ষা করে রয়েছে অনেক গল্প। ধারাবাহিকে তাঁর জোড়া দায়িত্ব এখন। মিঠি ও মিঠাই দুই ভূমিকায় তাঁকে দেখেন দর্শক। দুই ভূমিকাতেই সমান প্রিয় সৌমিতৃষা।                                                                                                                                                                         

তবে জন্মদিনের ছবি শেয়ার না করলেও বৃন্দাবন ভ্রমণের টুকরো একটা ভ্লগ শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি হালকা কমলা সালোয়ার কামিজে, খোলা চুলে হাসিমুখে বৃন্দাবনের মন্দিরে ঘুরছেন অভিনেত্রী। তাঁর গলায় ফুলের মালা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget