এক্সপ্লোর

Soumitrisha: 'ত্যাগ বিনিয়োগের মতো', বড়পর্দায় 'প্রধান' ছবির প্রস্তুতি নিচ্ছেন সৌমিতৃষা

'Pradhan': তিনি এখন আলোচনার কেন্দ্রে। দেবের 'প্রধান' হয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'য়ের কাজ শেষ হতেই লেগে পড়েছেন প্রথম ছবির কাজে।

কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। বাঙালির প্রিয় 'মিঠাই' (Mithai)। তবে এখন তাঁর কাঁধে গুরু দায়িত্ব। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে পা রাখতে চলেছেন বড়পর্দায়। শুধু কি তাই? প্রথম ছবিতেই তাঁকে দেখা যাবে তারকা অভিনেতা দেবের (Dev) বিপরীতে। কাজ চলছে 'প্রধান' (Pradhan) ছবির। তারই প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। পোস্ট করলেন ছবি। 

'প্রধান' প্রস্তুতি সৌমিতৃষার

তিনি এখন আলোচনার কেন্দ্রে। দেবের 'প্রধান' হয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু। জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'য়ের কাজ শেষ হতেই লেগে পড়েছেন প্রথম ছবির কাজে। 

রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। গোলাপী টিশার্ট, বেইজ রঙা প্যান্ট। প্রথম ছবি দেখে মনে হচ্ছে তিনি মেকআপের জন্য বসেছেন। পরের ছবিতে বসে রয়েছেন সোফায়। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ত্যাগ খানিকটা বিনিয়োগের মতো! প্রস্তুতি নিচ্ছি 'প্রধান' ছবি জন্য।'

 

জুলাইয়ের মাঝামাঝি দেবও 'প্রধান প্রায়োরিটি'র ছবি পোস্ট করেন। একের পর এক ছবির কাজে ব্যস্ত অভিনেতা দেব। চলতি সপ্তাহেই, ১১ অগাস্ট মুক্তি পাবে বিরসা দাশগুপ্ত পরিচালিত দেব অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। শেষ করেছেন 'বাঘা যতীন' ছবির কাজও। এখন তিনিও মন দিয়েছেন 'প্রধান' ছবির কাজে। 

কিছুদিন আগে পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যাচ্ছে একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয় 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। 

আরও পড়ুন: Box Office Collection: সানির 'গদর ২' ও রজনীকান্তের 'জেলার' সহজেই ছাপিয়ে যাবে 'রকি অউর রানি'র আয়ের অঙ্ক, মত অ্যানালিস্টদের

আপাতত বাংলা ছবির দর্শক অপেক্ষায় পর্দায় দেব ও সৌমিতৃষা জুটিকে দেখার। ছোটপর্দায় সকলের প্রিয় 'মিঠাই' কি বড়পর্দায় মন জয় করতে পারবে দর্শকের? উত্তর দেবে সময়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget