এক্সপ্লোর

Sourav Chakraborty Exclusive: মায়ের সঙ্গে শপিং এখনও বাকি,পরিচালক-অভিনেতা সৌরভের পুজো প্রস্তুতি কেমন চলছে? খোঁজ নিল এবিপি লাইভ

Sourav Chakraborty Durga Puja Exclusive: এবিপি লাইভকে সৌরভ জানালেন পুজোয় কলকাতায় থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গেই সময় কাটে তাঁর।

কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2023) আসতে বাকি নেই একমাসও। বাঙালির সবচেয়ে বড় উৎসব ঘিরে প্রস্তুতি চারিদিকে প্রস্তুতি তুঙ্গে। পুজোর এই কটা দিন কাজের সমস্ত ব্যস্ততা ভুলে পরিবার-পরিজনে-বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে মেতে উঠেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। এবছরের পুজোর কেমন ভাবে কাটাবেন তার প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করে দিয়েছেন পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)।

এবছরের পুজো সৌরভের কাছে একটু স্পেশাল। কারণ এই বছর নতুন কাজে হাত দিতে চলেছেন তিনি। আর সেখানে এমন একজন অভিনেতাকে দর্শক পাবেন, যাঁকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। তবে অভিনেতার পরিচয় এখনই খোলসা করলেন না সৌরভ। এই ছবির শ্য়ুটিং চতুর্থীতে শেষ হবে বলে জানালেন অভিনেতা। (Durga Puja Celebration)

আরও পড়ুন...

অগ্নিযুগের স্মৃতি বুকে নিয়ে ধ্বংসস্তূপ রাজবাড়ি! এখনও নিষ্ঠাভরে হয় দুর্গাপুজো

আর তারপর? তারপর মা'কে নিয়ে কলকাতার বাইরে ছুটি কাটাতে যাবেন 'রাজনীতি'-র পরিচালক। পাশাপাশি সারাবছর ধরে টুকটাক কেনাটাকা করলেও পুজোর শপিং তাঁর কাছে অনেকটাই স্পেশাল বলে জানালেন অভিনেতা। কারণ শুধু কিনতে হবে বলেই কেনা নয়। পুজোর কেনাকাটার সঙ্গে জড়িয়ে থাকে আবেগ-নস্টালজিয়া। এবিপি লাইভকে (ABP Live) অভিনেতা জানালেন, নিজের জন্য় অল্পস্বল্প কেনাকাটা করলেও মায়ের সঙ্গে তাঁর শপিং-এ যাওয়া এখনও বাকি। আর সেটা নিয়ে বেশ এক্সাইটেড তিনি।

পুজোর মেজাজে বন্ধুরা থাকবে না তাও কি হয়? কর্মসূত্রে হয়তো অনেকেই এখন বাইরে। তবে 'শ্বেতকালী' অভিনেতা এবিপি লাইভকে জানালেন পুজোয় তিনি কলকাতায় থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গেই সময় কাটে। কারণ সব ব্যস্ততা সরিয়ে পুজোর কটা দিন আত্মীয়-বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতেই ভালবাসেন তিনি। তবে এবছর তাঁঁর প্ল্য়ান একটু হটকে। এই বছরের পুজোটা কলকাতার বাইরে মায়ের সঙ্গে একেবারে ফ্য়ামিলি টাইম কাটাতে চান তিনি।

কেমন ছিল ছোটবেলার পুজো?

নিজের ছোটবেলাটা বেলঘড়িয়া অঞ্চলে কাটিয়েছেন সৌরভ। আরও শত ব্য়স্ততার মধ্যে তাঁর সেইদিন গুলোর স্মৃতি ফিরে ফিরে আসে। অভিনেতা বলেন যে, তাঁর ছেলেবেলায় পুজোর প্রায় একমাস আগে থেকেই শুরু যেত পুজো পুজো ভাব। পড়াশোনার পাঠ চুকিয়ে সব বইখাতা তুলে রেখে বন্ধুদের সঙ্গে, মামাতো-পিসতুতো দাদাদের সঙ্গে কেবলই আনন্দে হৈ হৈ করে দিন কাটত সেইসময়। জীবন ছিল চিন্তামুক্ত, ফলে আনন্দে খামতি থাকত না কোনও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget