এক্সপ্লোর

Sreelekha Mitra: স্কুল ইউনিফর্মে শ্রীলেখা মিত্র, নস্ট্যালজিয়ায় ভাসলেন অভিনেত্রী

Sreelekha Mitra Post: সাদা টপের ওপর লাল সোয়েটার, সঙ্গে লাল কালো চেক স্কার্ট, মাথায় দুটো ঝুঁটি বাঁধা, চোখে সানগ্লাস। ঠিক যেন ছেলেবেলায় ফিরে গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

কলকাতা: স্কুলে ফিরলেন নাকি অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)? সোশ্যাল মিডিয়ায় কয়েক ঘণ্টা আগে করা তাঁর শেষ পোস্ট দেখে হঠাৎ এমন মনে হতেই পারে। স্কুলের ইউনিফর্মে (School Uniform) অভিনেত্রী পোজ দিলেন। নাকি কোনও সিনেমার শ্যুটিং (Shooting)? ভুল ভাঙবে ক্যাপশনেই। মিলবে সব প্রশ্নের উত্তর। 

স্কুল ইউনিফর্মে শ্রীলেখা মিত্র, চললেন কোথায়?

সাদা টপের ওপর লাল সোয়েটার, সঙ্গে লাল কালো চেক স্কার্ট, মাথায় দুটো ঝুঁটি বাঁধা, চোখে সানগ্লাস। ঠিক যেন ছেলেবেলায় ফিরে গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কোনও সিনেমার শ্যুটিং নয়, ফিরলেন নিজের স্কুলজীবনেই।

শনিবার একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'অক্সিলিয়াম অ্যালুমনি। স্কুলের দিনগুলো ফিরে দেখা। অনেক বছর পর ওঁদের কিছুজনের সঙ্গে দেখা, কয়েকজনকে মিস করলাম।' স্কুলের বান্ধবীদের সঙ্গে দেখা, আড্ডা, গল্পে মাতলেন অভিনেত্রী। স্কুল ড্রেসে পোজ দিয়ে তুললেন ছবি। বন্ধুদের সঙ্গেও ছবি তুলে পোস্ট করেন তিনি। অভিনেত্রীর পোস্টে অনুরাগীদের ভালবাসা। কেউ লিখলেন, 'স্যুইট সিক্সটিন'। তাঁর স্কুলের এক প্রাক্তনী লিখলেন, 'নস্ট্যালজিয়া, সেইসব দিনগুলো আমাদের সবথেকে ভাল দিন ছিল।' আবার কেউ লিখলেন, 'ইউনিফর্মে দুর্দান্ত দেখাচ্ছে'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreelekha Mitra (@sreelekhamitraofficial)

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রায়ই নিজের রোজনামচার টুকরো অংশ পোস্ট করেন তিনি। এছাড়া তাঁর পশুপ্রেমও সকলেরই জানা। সেই নিয়েও অজস্র পোস্ট করে থাকেন তিনি। মাসকয়েক আগে সাইবার প্রতারণার শিকার হন তিনি, পোস্ট করেই সেই কথা জানিয়ে সকলকে সাবধান করেছিলেন। 

আরও পড়ুন: Arbaaz Khan Wedding: বিয়ের প্রশ্ন শুনেই সলজ্জ হাসি, পাপারাৎজিদের ইশারায় চুপ করালেন আরবাজ খান!

জন্মদিন কেটেছিল অসুস্থ অবস্থায়, আর তার মাঝেই খুইয়েছিলেন লক্ষাধিক টাকা। একটি অ্যাপ ডাউনলোড করতে গিয়েই পা দিয়েছিলেন সাইবার প্রতারণার ফাঁদে। পোস্টে লিখেছিলেন, 'জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। তার কারণ, জন্মদিনের আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকা লোপাট হল। এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। so beware, please do not download any app or open any link without knowing. নিজেকে চালাক নয়, বুদ্ধিমতী ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাবব না।' ঠিক কত পরিমাণ টাকা খুইয়েছিলেন জানাতে চাননি, কিন্তু অনুরাগী ও সাধারণ মানুষকে সতর্ক করার উদ্দেশ্যেই পোস্ট করেছিলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget