এক্সপ্লোর

Sreelekha Mitra: 'কিছুই ভাল লাগছে না.. ক্লান্ত লাগছে', জন্মদিনের আগে কেন এই কঠিন সিদ্ধান্ত নিলেন শ্রীলেখা?

Sreelekha Mitra on RG Kar Issue: ফেসবুকে আজ একটি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, 'কিছুদিনের জন্য ফেসবুক আনইন্সটল করছি। জন্মদিন, পার্টি, উইশ.. কিছুই আর ভাল লাগছে না'

কলকাতা: সামনেই তাঁর জন্মদিন। তবে তার আগে, কিছুই যেন ভাল লাগছে না অভিনেত্রীর। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তোলপাড় গোটা কলকাতা। তার আঁচ পড়েছে দেশের বাইরেও। এই পরিস্থিতিতে আন্দোলনের শুরু থেকেই এই বিষয় নিয়ে সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। কেবল অরাজনৈতিক আন্দোলন নয়, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও পড়েছেন তিনি। আর এবার সামাজিক মাধ্যম থেকে কয়েকদিনের জন্য ছুটি চাইলেন শ্রীলেখা। 

ফেসবুকে আজ একটি পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, 'কিছুদিনের জন্য ফেসবুক আনইন্সটল করছি। জন্মদিন, পার্টি, উইশ.. কিছুই আর ভাল লাগছে না। আমি একজন সংবেদনশীল মানুষ, তারকা নই। এত স্ট্রেস নিতে পারছি না। চারিদিকের অবক্ষয় আমায় ক্লান্ত করছে। এইসব থেকে দূরে আমার দিন কয়েকের ছুটি প্রয়োজন। আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই ভাল।'

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম দিন থেকেই সরব হয়েছিলেন শ্রীলেখা মিত্র। 'রাত দখল' অভিযানেও হেঁটেছিলেন তিনি। এরপরেও বারে বারে শ্রীলেখা রাস্তায় নেমেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন। শাসক দলের সোচ্চার বিরোধিতা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে বলেও সরব হয়েছিলেন শ্রীলেখা

শ্রীলেখা মিত্রের মদ্য়পান করার একটি ছবি নিয়ে খুব জলঘোলা হয়েছে। এই বিষয়ে শ্রীলেখা বলেছিলেন, 'আমিই পোস্ট করেছিলাম আমার একটা জন্মদিনের ছবি। ২ বছর আগে। সেখানে আমার হাতে মদের গ্লাস ছিল। আমার জন্মদিন ৩০ অগাস্ট। সেই ছবিটা থেকে 'হ্যাপি বার্থডে'-টা মুছে দিয়ে প্রচার করা হচ্ছে যে আমি বাইরে আন্দোলন করছি আর বাড়িতে বসে মদ খেয়ে ফূর্তি করছি। অশ্লীল কথাও ব্যবহার করা হয়েছে। আমিও একটা মহুয়া মৈত্রের ছবি দিয়ে দিয়েছি। সেখানে লিখেছি, উনি নিশ্চয়ই মদ খাচ্ছেন না। গঙ্গাজল খাচ্ছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্রাব খাচ্ছেন।'

শ্রীলেখা আরও বলছেন, 'আমায় এইই ধরণের আক্রমণের স্বীকার হতে হচ্ছে কারণ আমি অন্যদের মতো, ধরি মাথ না ছুঁই পানি-র মতো কথাবার্তা বলছি না। আমি সরাসরি কথা বলছি। আমার কথাকে তারা ভয় পেয়েছে। আমার পোস্টগুলো লোকে শেয়ার করছে, লোকে বলছে, 'দিদি তুমি সাহস যোগাচ্ছো'... সেই কারণে ওরা ভয় পাচ্ছে। এখানেই সাফল্যটা বোঝা যাচ্ছে। ওরা ভয় পাচ্ছে তাই আমার চরিত্র কালিমালিপ্ত করার চেষ্টা করছে।'

আরও পড়ুন: Bengali Serial: নিখোঁজ হবু বধূ পারমিতা, রোহিত আর ফুলকি অংশুর বিয়ে দিতে পারবে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget