এক্সপ্লোর

Allu Arjun Stampede case: বিপদ কাটল অল্লু অর্জুনের? ২০দিন পরে জ্ঞান ফিরল হায়দরাবাদের ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা শিশুর

Sri Tej News: এখনও হাসপাতালেই থাকতে হবে শ্রী তেজকে। তবে সে বিপদমুক্ত নয়। এখন তাঁর আর ভেন্টিলেশনে থাকবার প্রয়োজন নেই

কলকাতা: বিপদ কী সামান্য কাটল অল্লু অর্জুনের (Allu Arjun)? ২০ দিন পরে হাসপাতাল থেকে এল সামান্য সুখবর। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে যে মহিলার মৃত্যু হয়েছিল আর গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল মাত্র ৯ বছরের শিশু, তার জ্ঞান ফিরেছে। শিশুটির নাম শ্রী তেজ। এতদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল সে। ছিল ভেন্টিলেশনে। তবে সদ্যই তাঁর জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফিরলেও এখনও তাঁর বিপদ কাটেনি বলেই জানা যাচ্ছে। এখন তাঁর ভেন্টিলেশনে থাকার দরকার নেই বটে, কিন্তু সে যে একেবারে বিপদমুক্ত এ কথা বলা যায় না। 

এখনও হাসপাতালেই থাকতে হবে শ্রী তেজকে। তবে সে বিপদমুক্ত নয়। এখন তাঁর আর ভেন্টিলেশনে থাকবার প্রয়োজন নেই বটে, কিন্তু আহত শিশুর বাবা জানিয়েছে, সে এখনও পর্যন্ত কাউকে চিনতে পারছে না। তবে চিকিৎসকদের আশা, চিকিৎসায় যখন শ্রী তেজ একবার সাড়া দিতে শুরু করেছে তখন সে ধীরে ধীরে হলেও সুস্থ হয়ে উঠবে। পরিবারের লোকেরা বারে বারে তার নাম ধরে ডাকলে সে পরিবারের সবাইকে চিনতে পারবে বলেও আশা চিকিৎসকদের। 

শ্রী তেজের বাবা জানিয়েছে, হাসপাতালে থাকাকালীন অল্লু অর্জুন তাঁদের সাহায্য়ের জন্য সবরকম ব্যবস্থা করে দিয়েছেন। শুধু অল্লু অর্জুন নয়, সরকারও সাহায্য করেছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই শ্রী তেজের পরিবারকে ২ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে অল্লু অর্জুনের বাবা। আর ওই শিশুর চিকিৎসার যাবতীয় খরচ খরচার ভার ইতিমধ্যেই নিয়েছেন অল্লু অর্জুন। শ্রী তেজের বাবার আশা, তাঁর ছেলে খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবে। ওই শিশুর বাবা জানিয়েছে, তিনি সর্বদাই তাঁর ছেলের পাশে থাকবেন এবং তার ছেলেকে বার বার নাম ধরে ডাকবেন যাতে সবাইকে তাঁর ছেলে চিনতে পারে। 

অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই এক রাত্রি হাজতবাস করতে হয়েছে অল্লু অর্জুনকে। অল্লু অর্জুনকে তাঁর জুবিলি হিলসের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এক রাত জেলেও কাটাতে হয় তাঁকে। পরেরদিন তিনি জামিনে ছাড়া পান।

আরও পড়ুন: Hina Khan: ক্যানসারের সঙ্গে যুদ্ধ চলছেই, তারই মাঝে ছোটপর্দায় ফিরছেন হিনা খান; কী জানালেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget