এক্সপ্লোর

Sridevi Birth Anniversary : প্রায় ৮ মাস বনি কপূরের সঙ্গে কথা বলেননি শ্রীদেবী? জানেন কেন?

শ্রীদেবীর সঙ্গে দেখা হওয়ার আগে মোনা কপূরকে বিয়ে করেন বনি। তাঁদের দুই সন্তানও রয়েছে - অর্জুন এবং অংশুলা।

মুম্বই: প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং বনি কপূরের লাভ স্টোরি কোনও অংশে সিনেমার গল্পের থেকে কম নয়। এমনকি অভিনেত্রীর মৃত্যুর পরও তাঁদের ভালোবাসার উদাহরণ দেওয়া হয়। বনি কপূর এবং শ্রীদেবী একে অপরকে অত্যন্ত ভালোবাসতেন। ১৯৯৬ সালের ২ জুন বিয়ে করেন তাঁরা। কিন্তু তাঁদের জীবনেও অনেক ঝড়ঝাপটা গিয়েছে। একটা সময় গিয়েছিল যখন প্রায় ৮ মাস বনি কপূরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। কিন্তু কেন? কী এমন করেছিলেন বনি যে তাঁর সঙ্গে এতদিন কথা বলেননি শ্রীদেবী?

শ্রীদেবীর সঙ্গে দেখা হওয়ার আগে মোনা কপূরকে বিয়ে করেন বনি। তাঁদের দুই সন্তানও রয়েছে - অর্জুন এবং অংশুলা। অনেকেই জানেন না, ১৯৮৪তে মুক্তি পাওয়া 'মিস্টার ইন্ডিয়া' ছবির সেটেই প্রথম দেখা হয় বনি-শ্রীদেবীর। সেই সময় থেকেই অভিনেত্রীর প্রেমে পড়ে যান বনি। কিন্তু তখন সেই প্রেম ছিল শুধুমাত্র বনি কপূরের দিক থেকে। 'চাঁদনি' ছবির শ্যুটিং চলছিল সুইৎজারল্যান্ডে। সেই সময়ে অভিনেত্রীর প্রতি ভালোবাসা আরও গাঢ় হয় তাঁর। এরপরই স্ত্রী মোনা কপূরকে শ্রীদেবীর প্রতি অনুভূতির কথা বলেন বনি কপূর। 

একটি সাক্ষাৎকারে বনি কপূর জানিয়েছিলেন যে, একদিন বনি কপূর এবং তাঁর বন্ধুদের সঙ্গে শ্রীদেবী এবং তাঁর মায়ের বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা হয়। অভিনেত্রী তাঁর মায়ের সঙ্গে সেখানে পৌঁছন। কিন্তু হঠাৎই শ্রীদেবীর মা অসুস্থ হয়ে পড়েন। তখন বনি কপূর তাঁদের বাড়িতে পৌঁছে দেন। সেই সময়ই অভিনেত্রীকে নিজের মনের কথা বলেন 'মিস্টার ইন্ডিয়া' প্রযোজক। আচমকাই বনি কপূরের পক্ষ থেকে এমন ভালোবাসার প্রস্তাব পেয়ে রেগে যান শ্রীদেবী। এরপরই বনির সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তিনি। প্রায় ৮ মাস তাঁর সঙ্গে কথা বলেননি শ্রীদেবী। 

এরপর ১৯৯৩-এ মুম্বই বোমা বিস্ফোরণের সময়ে শ্রীদেবীর মাকে ফোন করেন বনি কপূর। তাঁদের হোটেলে থাকতে বারণ করেন এবং লোকেদের দিয়ে নিজের বাড়িতে অভিনেত্রী এবং তাঁর মাকে নিয়ে আসেন তিনি। সেই বছরই মুক্তি পায় 'রূপ কি রানি চোরো কা রাজা' ছবিটি। ছবি মুক্তির সময় পর্যন্ত বনির বাড়িতেই ছিলেন শ্রীদেবী। শোনা যায় সেই সময় থেকেই তাঁদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়।

প্রসঙ্গত, ২০১৮-র ফেব্রুয়ারিতে বাথটবে স্নানের সময়ে প্রয়াত হন শ্রীদেবী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget