এক্সপ্লোর

'Dawshom Awbotaar' BO Collection: পঞ্চমীতে শুভমুক্তি, প্রথম ৫ দিনে কত টাকার ব্যবসা করল সৃজিতের 'দশম অবতার'?

'Dawshom Awbotaar': ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, প্রথম পাঁচ দিনে এই ছবি কত টাকার ব্যবসা করল? উৎসব মুখর শহরে মানুষের মন কতটা জয় করতে পারল এই ছবি?

কলকাতা: দুর্গাপুজোয় (Durga Puja 2023) মাতবে বঙ্গবাসী, আর প্রেক্ষাগৃহে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ছবি আসবে না, তা কি হয়? বিগত কয়েক বছরে এটাই যেন নিয়ম। পুজোর মরশুমে বাঙালি দর্শককে হলে টেনে নিয়ে যান সৃজিত। ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'দশম অবতার' (Dawshom Awbotaar)। প্রথম পাঁচ দিনে কত টাকা ঘরে তুলল এই ছবি?

প্রথম ৫ দিনে কত আয় করল 'দশম অবতার'?

এই পুজোয়, ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। সৃজিত মুখোপাধ্যায়ের 'দশম অবতার' তার অন্যতম। ২০১১ সালে মুক্তি পাওয়া '২২শে শ্রাবণ' ছবির প্রিক্যুয়াল হিসেবে তৈরি হয় এই ছবি। পর্দায় ফেরেন প্রবীর রায়চৌধুরী, ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে একের পর এক খুনের কিনারা করতে যোগ দেন পুলিশ অফিসার বিজয় পোদ্দার, অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য। ট্রেলারেই স্পষ্ট ছিল ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। গোটা সিনেমাজুড়ে এই তিন তাবড় অভিনেতার সঙ্গে সমান টক্করে অভিনয় করেছেন অপর তারকা অভিনেত্রী  জয়া আহসান। 

১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, প্রথম পাঁচ দিনে এই ছবি কত টাকার ব্যবসা করল? উৎসব মুখর শহরে মানুষের মন কতটা জয় করতে পারল এই ছবি? এদিন প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে যে প্রথম পাঁচ দিনে সৃজিতের ছবি মোট সাড়ে তিন কোটি টাকার উপরে ব্যবসা করেছে। বৃহস্পতিবার ছবির মুক্তি হয় অর্থাৎ চারদিন-ব্যাপী উইকেন্ড, তার সঙ্গে সোমবারের হিসেব যোগ হয়েছে। অপর একটি পোস্টে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে যে এই পাঁচ দিনে, 'দশম অবতার' দেখতে হলমুখী হয়েছেন ১.৮ লক্ষ দর্শক। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

আরও পড়ুন: The Girlfriend: জলের তলায় ডুবে যাচ্ছেন রশ্মিকা, প্রকাশ্যে এল 'দ্য গার্লফ্রেন্ড' ছবির প্রথম ঝলক

পঞ্চমীর দিন মুক্তি পায় ছবি। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য অনেকেই টিকিট কেটে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন প্রেক্ষাগৃহে। এদিন স্টার থিয়েটারে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগীরা। প্রসেনজিতের ছবি, ধুনুচি নাচ, বাজনা.. সব মিলিয়ে জমজমাট ব়্যালির আয়োজন হয়েছিল। সেখানে একদিকে বাজনার শব্দে কান পাতা দায়, অন্যদিকে কখনও শোনা যায়, 'শিরায় শিরায় রক্ত, আমরা বুম্বাদার ভক্ত', কখনও আবার, '৬১-তেও দিচ্ছে হিট' বা 'এবার পুজোয় 'দশম অবতার'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget