এক্সপ্লোর

দারিদ্র্যের মধ্যে কোনও রোমান্টিসিজম নেই: শাহরুখ

মুম্বই: আগে রোজগার করে তারপর দার্শনিক কথাবার্তা বলা উচিত। গরিব থাকার মধ্যে রোমান্টিসিজমের ছিটেফোঁটাও নেই। হ্যাঁ, এমনটাই মনে করেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে তিনি দ্বিধাহীনভাবে জানিয়েছেন, যতক্ষণ না ধনী হচ্ছেন, ততক্ষণ দারিদ্র্য নিয়ে বড় বড় দার্শনিক বুলি আওড়ানোর অধিকার আপনার নেই। আমি একসময় গরিব ছিলাম, তাই জানি, দারিদ্র্যের মধ্যে রোমান্টিক কিছু নেই। অল্পবয়সি ছেলেমেয়েরা যখন বলে, তারা বড় লেখক হতে চায়, আমি তাদের পরামর্শ দিই, আগে কপিরাইটার হয়ে কিছু উপার্জন করতে। পায়ের তলায় মাটি খুঁজে পেতে টানা সংগ্রাম করে যাওয়ার থেকে প্রথম থেকেই সুখী হওয়ার চেষ্টা করা ভাল। এখন তো তিনি রীতিমত ধনী। এত টাকা নিয়ে কী করেন শাহরুখ? তিনি জানিয়েছেন, পারফিউম নিয়ে তাঁর খুঁতখুঁতানি রয়েছে। দুটি সুগন্ধী মিশিয়ে মাখেন তিনি-সেগুলো আসে লন্ডন থেকে। আর ফর্মাল শ্যু তিনি পরেন না, বেশি পছন্দ স্নিকার্স। ১৪-১৫ বছর বয়সে বাবাকে হারিয়েছেন। মা মারা গেছেন ২৫ বছর বয়সে। শাহরুখ জানাচ্ছেন, খুব অল্প বয়সেই তাঁকে বড় হয়ে যেতে হয়েছিল। খেলনা নিয়ে খেলার সময় পরিচিত হয়ে হয়েছিল বাস্তব জগতের সঙ্গে। তবে এখন নাকি ছেলেমেয়ের খেলনা নিয়ে খেলতে বসেন তিনি। লোকে ভাবে, একজন আদর্শ বাবা হিসেবে তিনি এটা করছেন। কিন্তু আসল কথা হল, তিনি এমন একজন বাবা, যাঁর ছোটবেলায় কোনও খেলনা ছিল না। শাহরুখ আরও জানিয়েছেন, ইতালীয় খাবার রান্না করতে পারেন তিনি। পাস্তা বানাতে পারেন, রিসোতোও। কিন্তু যেহেতু তাঁর পরিবারের রেস্তোঁরা ছিল, তাই রান্নার থেকে লোককে বসিয়ে খাওয়ানোই তাঁর বেশি পছন্দ। তবে এখন নতুন করে বড় রান্নাঘর বানাচ্ছেন, যাতে বেশি বেশি রান্না করতে পারেন। পাশাপাশি গিটারও শিখতে চান তিনি। বছরকয়েক আগে স্পেন থেকে দুটো অত্যন্ত দামি গিটার কিনেছিলেন-একটা নিজের জন্য, অন্যটা ছেলে আরিয়ানের জন্য। আরিয়ান শিগগিরই গিটার শিখে যায়। এখন তাঁর ছোট ছেলে, সাড়ে তিন বছরের আবরামও গানবাজনায় উৎসাহী। নিজে গিটার শিখে উঠতে পারলে তিনজনে মিলে বয় ব্যান্ড বানাতে পারবেন।

সেরা শিরোনাম

Bollywood News: অনুরাগীর পায়ে উঠে গেল গাড়ির চাকা, মেজাজ হারালেন সলমন খান, সর্বসমক্ষে ড্রাইভারকে…
অনুরাগীর পায়ে উঠে গেল গাড়ির চাকা, মেজাজ হারালেন সলমন খান, সর্বসমক্ষে ড্রাইভারকে…
Dev: অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব
অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব
Amitabh Bachchan: অযোধ্যায় আসলে এই কারণেই জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন? প্রকাশ্যে এল তাঁর পরিকল্পনা
অযোধ্যায় আসলে এই কারণেই জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন? প্রকাশ্যে এল তাঁর পরিকল্পনা
Sonu Sood: আইফোনের নতুন মডেল কিনতে দোকানের বাইরে লম্বা লাইন, ছবি দেখে কী উপদেশ দিলেন সোনু সুদ?
আইফোনের নতুন মডেল কিনতে দোকানের বাইরে লম্বা লাইন, ছবি দেখে কী উপদেশ দিলেন সোনু সুদ?

ভিডিও

Sumit Roy: ৮ দিনের CID হেফাজত শেষ, আজ অভিষেকের PA-কে মেদিনীপুর আদালতে পেশ
Rejinagar TMC: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এলাম: রবিউল আলম
Siliguri News: বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে শিলিগুড়িতে গ্রেফতার ৪
BJP MLA:
Mamata Banerjee : নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget