এক্সপ্লোর

Subhasree Parambrata: 'এক নারীর নিজের ভালোবাসাকে খুঁজে পাওয়ার গল্প বৌদি ক্যান্টিন', বলছেন পরমব্রত

Boudi Canteen: মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষের মতো হওয়া? ব্যবসা করলে কি বাঙালির জাত যায়? পুরুষালি এবং মেয়েলি, এই বিশেষণগুলো কে বা কারা ঠিক করে?

কলকাতা: লাল পোশাকে ঝলমল করছেন তিনি। খোলা চুল, লাল-সোনালী আভায় ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নজর কাড়ছেন 'বৌদি ক্যান্টিন' (Boudi Canteen)-এর মালকিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। পাশেই পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। একজন নারী যদি নিজেকে খুঁজে পান রান্নাঘরে, ব্য়বসায়, তাহলে ক্ষতি কি? মেয়েদের জীবন নিয়ে এক উলটপূরাণ বলতে আসছে নতুন ছবি 'বৌদি ক্য়ান্টিন'। 

সদ্য মুক্তি পেয়েছে ছবি ট্রেলার। আর সেখানে উঠে এসেছে কিছু প্রশ্ন। মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষের মতো হওয়া? ব্যবসা করলে কি বাঙালির জাত যায়? পুরুষালি এবং মেয়েলি, এই বিশেষণগুলো কে বা কারা ঠিক করে? ইত্যাদি। এই সমস্ত প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে নতুন ছবিতে। 

ছবি সম্পর্কে পরিচালক পরমব্রত বলছেন, ''বৌদি ক্য়ান্টিন' খুব হালকা চালের গল্প। একজন মেয়ের নিজের ভালোবাসা, প্যাশনকে খুঁজে নেওয়ার গল্প আর তার জন্য তার জীবনে ঘটতে থাকা বিভিন্ন ওঠাপড়ার সফর। এই সমস্ত শিল্পীদের সঙ্গে কাজ করা, পরিচালনা করা সত্যিই ভালো অভিজ্ঞতার। এই ছবিতে শুভশ্রী সত্যিই অনবদ্য অভিনয় করেছেন। আর সোহমও (সোহম চক্রবর্তী) দুর্দান্ত। জয় সরকার (Joy Sarkar)-এর সুর এই ছবির সঙ্গে ভীষণ সুন্দরভাবে মিশে গিয়েছে যেন।'

আরও পড়ুন: Abir Chatterjee: হঠাৎ স্কুলে হাজির 'সোনাদা' আবির, সঙ্গে ইশা, অর্জুন, সৌরভও!

মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত দ্বিতীয় ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen)-এর ট্রেলার (Trailer) । নতুন ছবি বৌদি ক্যান্টিন-এর গল্প লিখেছেন অরিত্র সেন । চিত্রনাট্য সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । সংলাপ লিখেছেন সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে । তিনিই এই ছবির পরিচালনা করেছেন । রান্না করতে ভালোবাসে এমন মেয়ের অস্তিত্ব খোঁজবার গল্প বলবে এই ছবি । ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে স্বয়ং পরিচালকেই । এছাড়াও ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন পরমব্রত, শুভশ্রী, অনুসূয়া মজুমদার, জয় সরকার, শ্রীজাত, অরিত্র সেন প্রমুখেরা। চলতি মাসের ৩০ তারিখ মুক্তি পাবে এই ছবি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

 

সেরা শিরোনাম

Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
Tollywood News: পুজোর ছবি শেয়ার করে নিতেই চূড়ান্ত কটাক্ষ, কুমন্তব্য! পুলিশের দ্বারস্থ টলি-অভিনেত্রী
পুজোর ছবি শেয়ার করে নিতেই চূড়ান্ত কটাক্ষ, কুমন্তব্য! পুলিশের দ্বারস্থ টলি-অভিনেত্রী
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার

ভিডিও

Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget