এক্সপ্লোর

Sumona Chakravarti Covid Positive: করোনায় আক্রান্ত সুমনা চক্রবর্তী

'দ্য কপিল শর্মা শো'-এর কমিক পারফরম্যান্সের জন্য পরিচিত সুমনা। সম্প্রতি তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন অভিনেত্রী।

মুম্বই: মারণ ভাইরাস করোনায় (Coronavirus) আক্রান্ত হলেন অভিনেত্রী সুমনা চক্রবর্তী (Sumona Chakravarti)। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী সবথেকে বেশি পরিচিত 'দ্য কপিল শর্মা শো'-এর (The Kapil Sharma Show) কমিক পারফরম্যান্সের জন্য। সম্প্রতি তাঁর করোনা (Covid19) পরীক্ষার রিপোর্ট পজেটিভ (Sumona Chakravarti Covid Positive) এসেছে। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন অভিনেত্রী।

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী সুমনা চক্রবর্তী লেখেন, 'আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। বেশ কিছু উপসর্গও দেখা দিয়েছে। বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি আমি। সবাইকে অনুরোধ জানাবো, গত সাতদিনের মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে প্রত্যেকে করোনা পরীক্ষা করিয়ে নিন।'


Sumona Chakravarti Covid Positive: করোনায় আক্রান্ত সুমনা চক্রবর্তী

আরও পড়ুন - Prem Chopra Covid Positive: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রেম চোপড়া

বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। গতকালই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham)। তিনি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে লেখেন, 'তিন দিন আগে আমি এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম, যিনি করোনায় আক্রান্ত ছিলেন। পরে আমি তা জানতে পারি। আমার ও আমার স্ত্রী প্রিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমরা বাড়তেই আইসোলেশনে রয়েছি।' জন আব্রাহাম ছাড়াও করোনায় আক্রান্ত হন একতা কপূর (Ekta Kapoor)। গতকাল তিনিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। এছাড়াও বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra) সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত কয়েকদিন বেশ কিছু বলিউড তারকা করোনায় আক্রান্ত হন। অর্জুন বিজলানি (Arjun Bijlani), ম্রুণাল ঠাকুর (Malaika Arora), অর্জুন কপূর (Arjun Kapoor) ও তাঁর বোন অংশুলা (Anshula Kapoor), দাষ্টি ধামি (Drashti Dhami) করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন - Jugnu Challenge: পাহাড়ে বেড়াতে গিয়ে 'জুগনু' চ্যালেঞ্জ অঙ্কুশ-ঐন্দ্রিলার, কে বেশি ভাল পারফর্ম করলেন?

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget