এক্সপ্লোর

Jugnu Challenge: পাহাড়ে বেড়াতে গিয়ে 'জুগনু' চ্যালেঞ্জ অঙ্কুশ-ঐন্দ্রিলার, কে বেশি ভাল পারফর্ম করলেন?

সাধারণ নেট নাগরিক থেকে বলিউড ও বাংলা ছবির তারকারা 'জুগনু' গানে ইনস্টাগ্রাম রিলস তৈরি করছেন। কিছুদিন আগেই এই গানে পারফর্ম করে ভিডিও শেয়ার করেছেন তৃণা সাহা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা।

কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ (Ankush) এবং ঐন্দ্রিলার (Oindrila) রসায়ন যত দিন যাচ্ছে, তত আরও বেশি করে নজর কাড়ছে। সোশ্যাল মিডিয়ায় দুই তারকা যথেষ্ট সক্রিয়। অফস্ক্রিন থেকে অনস্ক্রিন, জনপ্রিয় এই জুটির কেমিস্ট্রি চোখে পড়ার মতো। সম্প্রতি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দুজনেই 'জুগনু' চ্যালেঞ্জ নিলেন। আর সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

আরও পড়ুন - RRR Delay Update: 'আরআরআর' স্থগিত হওয়ায় কত টাকার ক্ষতি হল নির্মাতাদের?

কিছুদিন আগেই একটি তথ্য প্রকাশ হয়েছিল। তথ্যটিতে জানা গিয়েছিল, ২০২১ সালের মুক্তি পাওয়া গানগুলির মধ্যে সবথেকে বেশি ইনস্টাগ্রাম রিলস তৈরি হয়েছে কোন কোন গানে। তালিকায় যেমন জায়গা করে নিয়েছিল 'বচপন কা পেয়ার', 'মানিকে মাগে হিথে', তেমনই উল্লেখযোগ্য বাদশা এবং নিকিতা গাঁধীর 'জুগনু' গানটি। সাধারণ নেট নাগরিক থেকে বলিউড ও বাংলা ছবির তারকারা 'জুগনু' (Jugnu) গানে ইনস্টাগ্রাম রিলস তৈরি করছেন। কিছুদিন আগেই এই গানে পারফর্ম করে ভিডিও শেয়ার করেছেন তৃণা সাহা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলা ছবি ও ধারাবাহিকের অভিনেত্রীরা। এবার সেই গানেই ইনস্টাগ্রাম রিলস তৈরি করলেন লভবার্ডস অঙ্কুশ-ঐন্দ্রিলা। ভিডিওটি শেয়ার করে একে অপরকে এই সোশ্যাল মিডিয়ায় ট্যাগও করেছেন।

সম্প্রতি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দুজনেই নিজেদের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে 'জুগনু' গানে পারফর্ম করে চিরাচরিত স্টেপ মিলিয়েছেন। একই জায়গা থেকে রিলস তৈরি করেছেন তাঁরা। ভিডিওর দৃশ্য দেখা বোঝা যাচ্ছে দুই তারকা পাহাড়ে কোথাও ছুটি কাটাতে গিয়েছেন। আর সেখানেই তৈরি করে ফেলেছেন রিলস। আর দুই তারকার ডান্স পারফরম্যান্সে লাইক কমেন্ট করলেন অনুরাগী থেকে অন্যান্য তারকারা। অঙ্কুশ নাকি ঐন্দ্রিলা, কে বেশি ভালো পারফর্ম করলেন? ইতিমধ্যেই অনুরাগীরা দুজনের মধ্যে তুলনা করতে শুরু করে দিয়েছেন।

প্রসঙ্গত, অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে খুব শীঘ্রই জুটি বেঁধে দেখা যাবে 'লভ ম্যারেজ' ছবিতে। ছবির শ্যুটিং শেষ। মুক্তি পাওয়া সময়ের অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget