এক্সপ্লোর

Sundarbaner Vidyasagar: ১১ মার্চ মুক্তি, 'সুন্দরবনের বিদ্যাসাগর' নিয়ে উচ্ছ্বসিত ঋদ্ধি-উষসী

ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এখন ল্যাম্পপোস্টের নিচে বসে টেবিল চেয়ার নিয়ে পড়াশোনা করছে 'সুন্দরবনের বিদ্যাসাগর'!

কলকাতা: ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এখন ল্যাম্পপোস্টের নিচে বসে টেবিল চেয়ার নিয়ে পড়াশোনা করছে 'সুন্দরবনের বিদ্যাসাগর'! সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর ট্রেলার জুড়ে রইল এক ছাত্রের প্রতি প্রত্যাশা আর তার বদলে যাওয়া জীবনের গল্প।

টলিউডে ফের নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)! কৌশিক পুত্রের বিপরীতে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে উষসী রায়কে (Ushasi Ray)। 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজের অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ পেয়েছে সদ্যই। আর ৩ তারিখ, বৃহস্পতিবার মুক্তি পেল ওয়েব সিরিজের ট্রেলার। 

পরিবার ভাবে ঋদ্ধি 'বিদ্যাসাগর' হবে। কিন্তু তার নিয়তিতে লেখা অন্য কিছু। সুন্দরবনের কুমীরখালি দ্বীপের বিধবাদের সমস্যা সমাধান করবে ঋদ্ধির চরিত্র কিঙ্কর! আর এই কুমীরখালি হল সুন্দরবনের সবচেয়ে বড় বিধবাদের গ্রাম। এই গ্রামেরই একজন হল উষসীর চরিত্র। গ্রামের বিধবাদের নিয়ে ঋদ্ধি তৈরি করতে চান সুন্দরী বাহিনী। তার উদ্দেশ্য কী সফল হবে? সেই উত্তর লুকিয়ে নতুন ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর গল্পের ভাঁজে ভাঁজে।

আরও পড়ুন:পাঁচ মাস বয়সে মাকে হারাই, পিসিকেই মা বলেছি চিরকাল: পরাণ বন্দ্যোপাধ্যায়

ওয়েব সিরিজ নিয়ে ঋদ্ধি বলছেন, 'এই কাজটার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি ভীষণ খুশি। যে মুহূর্তে আমি এই গল্পটা শুনেছিলাম, মনে হয়েছিল এই সিরিজ একটা আলাদারকম প্রভাব বিস্তার করতে সক্ষম। অর্কদীপ রায়কে ধন্যবাদ কিঙ্করের মত একটা চরিত্র লেখার জন্য। কোরক মুর্মুর পরিচালনায় কাজ করে ভালো লেগেছে। আশা করছি দর্শকদের মন ছুঁয়ে যাবে 'সুন্দরবনের বিদ্যাসাগর'।

এই কাজ নিয়ে উষসী বলছেন, 'সুন্দরবনের বিদ্যাসাগর' কেবল একটা শক্তিশালী গল্প নয়, এটা ভীষণ প্রভাব বিস্তার করার মতো গল্প। ছবিতে আমার চরিত্রের নাম পার্বতী। কুমীরখালি গ্রামের একজন বিধবার চরিত্র এটি। চরিত্রটার এতরকম স্তর আছে যে আমার ভীষণ ভালো লেগেছে চরিত্রটা। অভিনয়ের অনেক জায়গা রয়েছে। অর্কদীপ নাথ, কোরক মুর্মূর কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই চরিত্রতে আমায় বাছার জন্য। 'হইচই'-এর গোটা টিমকেও অনেক ধন্যবাদ। আশা করি মানুষ গল্পটা ভালোবাসবেন।'

১১ মার্চ মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget