এক্সপ্লোর

'গদর ২' লেখা কেক কেটে জন্মদিন উদযাপন, শুভেচ্ছাবার্তায় ভাসলেন সানি দেওল

আজ সানি দেওলের ৬৫তম জন্মদিন। 'গদর' তারকাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানালেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। অভিনব শুভেচ্ছা জানালেন আমিশা পটেলও।

মুম্বই: আজ সানি দেওলের ৬৫তম জন্মদিন। 'গদর' তারকাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানালেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। অভিনব শুভেচ্ছা জানালেন আমিশা পটেলও। 'গদর ২' ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। 

সোশ্যাল মিডিয়ায় 'গদর ২' অভিনেত্রী লিখেছেন, ' শুভ জন্মদিন তারা সিং। আজ তোমার কেক কাটার অনুষ্ঠানে থাকতে পারলাম না বলে মন খারাপ লাগছে। তবে তোমায় সবসময় বিরক্ত করব আর সেটে তোমার খাবার চুরি করে খাব। তোমায় ভালোবাসি। সাকিনা।'

সানি দেওলের অল্প বয়সের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা। লিখেছেন, 'শুভ জন্মদিন সানি পাঁজি'। সানি দেওলের একটি ছবি পোস্ট করে রীতেশ দেশমুখ লিখেছেন, 'সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে নরম মনের মানুষের আজ জন্মদিন। সানি দেওল স্যার, আপনি সত্যিই একজন খুব ভালো মানুষ। আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি। শুভ জন্মদিন।'

ববি দেওল একটি পারিবারিক ছবি পোস্ট করে লিখেছেন, 'শুভ জন্মদিন ভাই। তুমি আমার কাছে একটা গোটা পৃথিবী।' এই ছবির কমেন্টেই চাঙ্কি পাণ্ডে শুভ জন্মদিন জানান সানি দেওলকে।

দশেরায় মুক্তি পেয়েছে 'গদর ২'-এর মোশান পোস্টার। সেই পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট করে সানি দেওল লিখেছিলেন, '২ দশক অপেক্ষার পর অবশেষে মুক্তি পাবে গদর ২।' আজ 'গদর ২' লেখা কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। উপস্থিত ছিলেন ছবির পরিচালকও। ২০২২ সালে মুক্তি পাবে গদর ২।

সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের পরিবারের সঙ্গে একাধিক ছবি ভাগ করে নেন সানি দেওল। ভাই ববি দেওলের তাঁর সম্পর্ক বেশ ভালো। দুই ভাইয়ের ছোটবেলার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা। সাদা কালো ছবিতে ভেসে ওঠে পুরনো সময়ের কথা। আজও সোশ্যাল মিডিয়ায় পারিবারিক ছবি পোস্ট করে দাদাকে শুভেচ্ছা জানান ববি দেওল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget