এক্সপ্লোর

সুশান্ত মামলা: সিদ্ধার্থ পিঠানি ও কুককে ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের; ফরেন্সিক রিপোর্ট ও বয়ানে গরমিল! খবর সূত্রের

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় চাঞ্চল্যকর তথ্য। সুশান্ত--মামলায় বয়ানের সঙ্গে মিলছে না ফরেন্সিক রিপোর্ট। খবর সূত্রের। গতকাল সিবিআইয়ের তদন্তকারী দল ও ফরেন্সিক দলের মধ্যে দু’ দফা বৈঠক হয়। সূত্রের খবর, তখনই সামনে আসে জিজ্ঞাসাবাদে মেলা বয়ান ও ফরেন্সিক রিপোর্টের গরমিলের কথা।

নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় চাঞ্চল্যকর তথ্য। সুশান্ত--মামলায় বয়ানের সঙ্গে মিলছে না ফরেন্সিক রিপোর্ট। খবর সূত্রের। গতকাল সিবিআইয়ের তদন্তকারী দল ও ফরেন্সিক দলের মধ্যে দু’ দফা বৈঠক হয়। সূত্রের খবর, তখনই সামনে আসে জিজ্ঞাসাবাদে মেলা বয়ান ও ফরেন্সিক রিপোর্টের গরমিলের কথা। এই পরিস্থিতিতে আজ ফের বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাটে যাবে ফরেন্সিক দল। বয়ানের ভিত্তিতেও তথ্যপ্রমাণ যাচাইয়ের চেষ্টা করা হবে। পাশাপাশি, আজ সিবিআইয়ের মুখোমুখি অভিনেতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, রুম মেট সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজ। গতকাল সিদ্ধার্থ ও নীরজকে ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। উল্লেখ্য, এই মামলায় সিদ্ধার্থ পিঠানির বয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত তিন দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআইয়ের তদন্তে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ থেকে প্রাক্ত তথ্যের সঙ্গে ফরেন্সিক রিপোর্টে গরমিল দেখা যায়। এর তদন্তের জন্য সিবিআইয়ের দল কুপার হাসপাতালে যায়। সেখানে ময়নাতদন্তকারী চিকিত্সকদের প্রায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এই হাসপাতালেই সুশান্তর দেহর ময়নাতদন্ত হয়েছিল। ফরেন্সিক বিভাগ সিবিআইয়ের হাতে তথ্য তুলে দিয়েছে। সিএফএসএল-র রিপোর্ট অনুসারে যে কাপড়ে সুশান্তর দেহ ঝুলেছিল, তা তাঁর দেহের ওজন বইতে সক্ষম। বিছানা ও সিলিং ফ্যানের দূরত্ব পর্যাপ্ত ছিল। সুশান্তর কামরার সাউন্ড টেস্ট রিপোর্টও সিএএফএসএল জমা দিয়েছে। এত জানানো হয়েছে, কামরার ভেতরে কতটা শব্দ বেরোতে পারত এবং কতটা বাইরে থেকে ভেতরে আসতে পারত। দীপেশ, নীরজ ও সিদ্ধার্থ পিঠানির আঙুলের নমুনাও ফরেন্সিক দল নিয়েছিল। এগুলির সঙ্গে সুশান্তর ঘরের ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখা হবে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget