এক্সপ্লোর

Vicky Jain on SSR: 'ওই ক্ষত বহন করেছি', ভিকির মুখে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অঙ্কিতার সম্পর্কের প্রসঙ্গ

Vicky-Ankita: এই সপ্তাহে ভিকি ও অঙ্কিতা নিজেদের মধ্যে ঝগড়া, তাতে তাঁদের বাড়ির লোকের জড়িয়ে পড়া এবং বিয়ে প্রসঙ্গে কথা বলেন, আলোচনা করেন। সেই কথোপকথনেই উঠে এল অঙ্কিতা-সুশান্ত প্রসঙ্গ। কী বললেন ভিকি?

নয়াদিল্লি: 'বিগ বস ১৭'-এ (Bigg Boss 17) সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) নাম শোনা গেল ভিকি জৈনের (Vicky Jain) মুখে। সম্প্রতি অঙ্কিতা লোখাণ্ডের  (Ankita Lokhande) সঙ্গে কথা বলতে গিয়ে ভিকির মুখে শোনা গেল প্রয়াত অভিনেতার নাম। 'বিগ বস'-এ প্রায়ই ভিকি ও অঙ্কিতাকে ঝগড়ায় জড়িয়ে পড়তে দেখা যায়। এই সপ্তাহান্তে দম্পতি নিজেদের মধ্যে বোঝাপড়ার চেষ্টা করেন, সেই সময়েই উঠে আসে সুশান্ত-প্রসঙ্গ। কী বলেন ভিকি?

ভিকির মুখে সুশান্তের নাম, কী বললেন তিনি?

এই সপ্তাহে ভিকি ও অঙ্কিতা নিজেদের মধ্যে ঝগড়া, তাতে তাঁদের বাড়ির লোকের জড়িয়ে পড়া এবং বিয়ে প্রসঙ্গে কথা বলেন, আলোচনা করেন। সেই কথোপকথনের সময়েই ভিকি বলেন যে তিনি কখনও 'সুবিধাপ্রাপ্ত' জামাইয়ের মতো আচরণ করেননি, এবং একইসঙ্গে বলেন যে তিনি সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অঙ্কিতার পুরনো সম্পর্কের পোড়া দাগও বহন করেন। 

এক বিনোদন সংস্থা সূত্রে খবর, ভিকি জৈন বলেন, 'যখন আমি তোমাদের সঙ্গে থাকতে আসি, তখন আমি বড়লোক জামাইয়ের মতো থেকেছি নাকি এক ছেলের মতো থেকেছি? আমি তোমার আর তোমার পরিবারের জীবনযাপনের সঙ্গেও মানিয়ে নিই। যখন আমি তোমার সঙ্গে সম্পর্কে জড়াই, সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তোমার প্রাক্তন সম্পর্ক যা জাতীয় টেলিভিশনেও বিখ্যাত, সেটারও সম্পূর্ণ ক্ষত বহন করেছি। আমি সবটা নিজের কাঁধে নিয়ে নিই। যদি তখন তোমার কোনও সমস্যা থাকত তাহলে আমাকে বিয়ের সিদ্ধান্ত নিতে না। তুমি নিজেই সেই সিদ্ধান্ত নিয়েছ। আমি সবসময় তোমার গোটা পরিবারের পাশে দাঁড়িয়েছি।' যার উত্তরে অঙ্কিতা বলেন, 'আমি জানি সেটা ভিকি এবং আমিও তোমার পরিবারের কাছ থেকে একই পরিমাণ ভালবাসা পেয়েছি। সেই কারণে আমার নিজেকে খুব দোষী মনে হয়েছিল আর ওই বিষয় এখানে উত্থাপন করতে চাইনি। আমি এমনকী কর্ণকেও এই বিষয়ে কথা বলতে বারণ করি।' অঙ্কিতা এও বলেন যে তাঁদের বৈবাহিক সম্পর্ক ও পরিবার ছাড়া তাঁর কাছে 'বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নয়'। 'আমি আমার শ্বশুরবাড়ির ভালবাসা থেকে বঞ্চিত হতে চাই না', বলেন অঙ্কিতা। 

কিন্তু এসব শুনেও ভিকিকে খুব একটা বিগলিত মনে হয়নি। ভিকি বলেন, 'একটা সরি সব ঠিক করে দিতে পারে না, এতে সম্মানহানি হচ্ছে। আমার নিজেকে অনুৎসাহিত মনে হয়, এই সম্পর্কে একজন পুত্র সন্তান হয়ে থেকেছি। আমি সবসময় তোমার পাশে থেকেছি।' অঙ্কিতার গলায় ফের আশ্বাসের সুর, 'আমিও আমাদের পরিবারের পাশে আছি। আমিও আমাদের সম্পর্কে আমার ১০০ শতাংশ দিই।'

আরও পড়ুন: Jameel Khan on SRK: অষ্টম AD-র পরামর্শে রিটেক কিং খানের, 'চলতে চলতে'র স্মৃতি হাতড়ালেন জামিল খান

প্রসঙ্গত, অঙ্কিতা লোখাণ্ডে ও সুশান্ত সিংহ রাজপুত প্রায় বছর ৭ সম্পর্কে ছিলেন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায়, এবং তারপর ভিকিকে ডেট করতে শুরু করেন অঙ্কিতা। কয়েক বছরের প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন ভিকি জৈন ও অঙ্কিতা লোখাণ্ডে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget