এক্সপ্লোর

Sushant Singh Rajput Death Case: ফের জামিনের আর্জি জানাতে পারেন সুশান্ত সিংহের বন্ধু সিদ্ধার্থ পিঠানি

SSR Death Case: এই মৃত্যু মামলার তদন্ত করার সময়, সিবিআই একটি মাদক সংযোগ খুঁজে পায়। সেই থেকে বলিউডের একাধিক তাবড় তারকাকে মাদক মামলায় যোগ থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

নয়াদিল্লি: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে ২০২০ সালের ১৪ জুন তাঁর বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর থেকেই 'কাই পো চে' অভিনেতার মৃত্যু মামলার তদন্ত চলছে। বর্তমানে তিনটি কেন্দ্রীয় সংস্থা - সিবিআই, এনসিবি এবং ইডি এই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলার তদন্ত করছে।

এই মৃত্যু মামলার তদন্ত করার সময়, সিবিআই একটি মাদক সংযোগ খুঁজে পায়। সেই থেকে বলিউডের একাধিক তাবড় তারকাকে মাদক মামলায় যোগ থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি নাম জড়িয়েছিল সুশান্তের তৎকালীন প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর।

মাদককাণ্ডে সুশান্তের বন্ধু ও ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকেও গ্রেফতার করে এনসিবি। মাদক সরবরাহকারীদের সঙ্গে যোগ থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এই বছরের মে মাসে সিদ্ধার্থকে গ্রেফতার করা হয় এবং সেই থেকে পিঠানী একাধিকবার জামিনের আর্জি জানালেও আদালত তা খারিজ করে দেয়।

আরও পড়ুন: Top Enertainment News Today: বড়পর্দায় একেন বাবু, মুক্তি পেল 'অনুসন্ধান' ছবির ট্রেলার, দেখে নিন বিনোদনের সেরা খবরগুলি

এক সংবাদ সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আরও একবার আদালতে জামিনের আর্জি জানাবেন সিদ্ধার্থ পিঠানি এবং তা সম্ভবত চলতি সপ্তাহেই। সূত্রের খবর, সিদ্ধার্থের আইনজীবী তারক সৈয়দ জানিয়েছেন যে সম্ভবত এই সপ্তাহেই চার্জশিট ফাইল হওয়ার পর জামিনের আর্জি জানাবেন তাঁরা। 

চলতি বছরেই বিয়ের জন্য কিছুদিনের জামিন পেয়েছিলেন সিদ্ধার্থ পিঠানি। তবে বিয়ে সম্পন্ন হওয়ার কিছুদিনের মধ্যেই তাঁকে ফের হাজিরা দিতে হয়।

অভিনেত্রী মাদক মামলায় গ্রেফতার হন অভিনেত্রী রিয়া চক্রবর্তীও। কিছুদিন আগেই রিয়া চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় চালু করার নির্দেশ দেয় নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (NDPS) অ্যাক্টের বিশেষ আদালত। গত বছর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) রিয়া চক্রবর্তীর সমস্ত ব্যাঙ্ক অ্যাকউন্ট ফ্রিজ করে দেয়। ২০২০-এর জুন মাসে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়ার নাম জড়ানোর পর NCB রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে।

সেরা শিরোনাম

Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
Entertainment News: অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget