এক্সপ্লোর

Swastika Mukherjee: ইমেলে অশ্লীল ছবি, খুনের হুমকি, প্রযোজকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের স্বস্তিকার

Swastika Mukherjee News: অভিনেত্রীর অভিযোগ, গত ১ মাস ধরে তাঁকে ও তাঁর মহিলা সহকারীকে বিভিন্ন অশ্লীল ইমেল ও হুমকি পাঠানো হচ্ছিল।

কলকাতা: প্রথমে হুমকি, অশ্লীল ইমেল এবং তারপরে একেবারে সরাসরি নগ্ন ছবির নমুনা পাঠিয়ে, 'এর থেকেও খারাপ ছবি' ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো... অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Actress Swastika Mukherjee)-র হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। স্বস্তিকা ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন। 

ঘটনার সূত্রপাত 'শিবপুর' (Shibpur) ছবি থেকে। গত বছর, অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে এই ছবির শ্যুটিং শুরু হয়। স্বস্তিকার দাবি, ৮ জুলাই তিনি চুক্তিতে স্বাক্ষর করেন এবং যে টাকার চুক্তি ছিল, তার বাইরে একটি পয়সাও তিনি নেননি। ইন্দো-আমেরিকানার ব্যানারে এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার। তাঁদের অভিযোগ, টাকা নিয়েও প্রচারে হাজির থাকতে নারাজ ছিলেন স্বস্তিকা, আর সেই কারণেই এই হুমকি মেল। 

মেলে পাঠানো যাবতীয় ছবি, হুমকির ভাষা ও খুঁটিনাটি সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা খোদ। অভিনেত্রীর অভিযোগ, গত ১ মাস ধরে তাঁকে ও তাঁর মহিলা সহকারীকে বিভিন্ন অশ্লীল ইমেল ও হুমকি পাঠানো হচ্ছিল। আর এবার সরাসরি স্বস্তিকার নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে, মিটমাট না করে নিলে এর চেয়েও খারাপ ছবি ছড়িয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, স্বস্তিকা, তাঁর সহকারী এমনকি 'শিবপুর'-এর পরিচালক অরিন্দম ভট্টাচার্য্য (Arindam Bhattacharyya)-পর্যন্ত খুনের হুমকি পেয়েছেন। 

স্বস্তিকার দাবি, বারে বারে প্রযোজনা সংস্থার কাছে প্রচারের পরিকল্পনা জানতে চেয়েছিলেন তিনি ও তাঁর সহকারী। কিন্তু তাঁদের তরফ থেকে পরিস্কারভাবে কিছুই জানানো হয়নি। বর্তমানে প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। সেইদিকেও নজর ছিল স্বস্তিকার। শিবপুরের পোস্টার মুক্তির পরে তা সোশ্যাল মিডিয়ায় নিয়মমাফিক শেয়ারও করে নিয়েছিলেন স্বস্তিকা। তবে এই পোস্টার তাঁকে পাঠিয়েছিলেন পরিচালক স্বয়ং। প্রযোজনা সংস্থার তরফ থেকে স্বস্তিকাকে তা পাঠানো হয়নি। ট

এরপর, প্রযোজক সন্দীপ সরকার মেল করে জানান যে, তিনি অভিনেত্রীর বিরুদ্ধে রাহাজানিরও মামলা করবেন। এক জন আমেরিকান নাগরিকের তরফে টাকা নিয়ে তাঁকে হেনস্থা করেছেন। সন্দীপ ইমেলে লেখেন, ‘এই তো সবে শুরু,  এরপর কী কী হয় দেখবেন! আপনাদের মতো মানুষকে কী ভাবে শায়েস্তা করতে হয়,  তা আমার ভালই জানা আছে।‘

এরপর অভিনেত্রীর বিকৃত ছবি ইমেল মারফত তাঁর সহকারীকে পাঠিয়েছেন ‘শিবপুর’ ছবির প্রযোজক সন্দীপ সরকারের ঘনিষ্ঠ রবিশ শর্মা। যিনি নিজেকে হ্যাকার হিসাবেই পরিচয় দিয়েছেন। অভিনেত্রীর নগ্ন ছবি পাঠিয়ে তাঁর হুমকি, মিটমাট না করে নিলে এর থেকেও খারাপ ছবি ছড়িয়ে দেওয়া হবে। 

ঘটনায় ইতিমধ্যেই গলফ গ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বস্তিকা। ইম্পাকেও তিনি লিখিতভাবে বিষয়টি সম্পর্কে অভিযোগ জানিয়েছেন। অভিনেত্রীর আশঙ্কা, তাঁর মতো অভিনেত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটানোর সাহস পেলে টলিউডে নতুন অভিনেত্রীদের কী কী হেনস্থার শিকার হতে হবে।

আরও পড়ুন:  Pushpa The Rule: অল্লু অর্জুনের জন্মদিনে আসছে 'পুষ্পা'-র নতুন খবর! ইঙ্গিত নির্মাতাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget