এক্সপ্লোর
শ্রীদেবী নামাঙ্কিত পুরস্কার পাচ্ছেন তমন্না ভাটিয়া

মুম্বই: সদ্যপ্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী নামাঙ্কিত পুরস্কার পাচ্ছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় ছবির জনপ্রিয় অভিনেত্রী তমন্না ভাটিয়া। চলচ্চিত্র জগতে অবদান ও মহিলা হিসেবে সাফল্যের জন্যই তমন্নাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। একটি বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তমন্নার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। শ্রীদেবী নামাঙ্কিত পুরস্কার পাওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত তমন্না বলেছেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার শুরুর দিকে শ্রীদেবী অনুপ্রেরণা ছিলেন। তাঁর নামাঙ্কিত পুরস্কার পাওয়া আমার কাছে সম্মানের বিষয়। আমিও তাঁর মতোই অল্পবয়স থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি। আমি জানি একটি ধারা গড়তে কত বছর লাগে।’
আরও পড়ুন
























