এক্সপ্লোর

Tapas Das Demise: 'তুমি ফিরে জানি আসবে না কোনোদিন'.. থামল সুর, প্রয়াত মহীনের ঘোড়াগুলির 'বাপিদা'

Bapi Da Demise: আজ সকালে প্রিয় শিল্পীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই মনখারাপ বিনোদন দুনিয়ার। মেঘলা দিন যেন আরও কিছুটা ঢাকল মনখারাপের মেঘে।

কলকাতা: থামল সুর-সফর। প্রয়াত 'মহীনের ঘোড়াগুলি'-ব্যান্ডের অন্যতম সঙ্গীতশিল্পী তাপস দাস ওরফে তাপস বাপী। ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী। অসুস্থ ছিলেন দীর্ঘদিন। অসুস্থতা নিয়েই একাধিক স্টেজ-শো ও করেছিলেন তিনি। আজ সকালে প্রিয় শিল্পীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই মনখারাপ বিনোদন দুনিয়ার। মেঘলা দিন যেন আরও কিছুটা ঢাকল মনখারাপের মেঘে।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী। চিকিৎসার খরচ যোগাতে হিমসিম খেতে হচ্ছিল তাঁর পরিবারকে। শিল্পীর চিকিৎসার জন্য এপার ও ওপার বাংলায় তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছিল। রাজ্য সরকারের সাহায্যে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চলছিল কেমোথেরাপিও। রূপম ইসলামের পোস্ট থেকেই সরকার তৎপর হয়ে সাহায্য করেছিলেন সকলের প্রিয় 'বাপিদা'-কে। 

সব চেষ্টার আজ শেষ। অনুরাগীদের অর্থ জোগাড়ের চেষ্টা, চিকিৎসকদের চিকিৎসা, প্রার্থনা... সব ছাড়িয়ে তাপস দাস এখন অনেক অনেক দূরে। সোশ্যাল মিডিয়ায় অনেকে যেমন শেয়ার করে নিয়েছেন মনখারাপি লেখা, অনেকে পোস্ট করেছেন যত্নে রাখা তাঁর সইয়ের ছবি। সোশ্যাল মিডিয়ায় আজ রূপম ইসলাম শেয়ার করে নিয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পীর সঙ্গে কথোপকথনের কিছু মুহূর্ত। লিখেছেন, 'এরকম কত বাঙ্ময় মুহূর্তই রয়ে গেল শুধু… সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা… থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল… বাপীদা— সশরীরে তুমি আর নেই— কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।'

ক্যানসারের সঙ্গে লড়াইটা নেহাত সহজ ছিল না শিল্পীর। রাইস টিউব নাকে লাগিয়েও তিনি স্টেজ শো করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনুরাগীরা সেই ভিডিও দেখে ভেসেছেন আবেগে, চোখে এসেছে জল। সেই অবস্থাতেই বাপিদার গলায় 'ভালোবাসি জোৎস্না'-য় গান যেন চিরকালীন হয়ে থাকবে। 'মহীনের ঘোড়াগুলি'-র প্রথম গান 'ভেসে আসে কলকাতা' লিখেছিলেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় আজ ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারতের প্রথম বাংলা রক ব্যান্ডের শিল্পীর প্রয়াণে তিনি শিল্পীর পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন।

আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

আরও পড়ুন: Personality Facts: মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget