এক্সপ্লোর

Thalaivi Release Date : জয়ললিতার সাজে কঙ্গনা, ১০ সেপ্টেম্বর আসছে 'থালাইভি'

জয়ললিতার জীবনী নিয়েই তৈরি হয়েছে এই 'থালাইভি' ছবিটি। ছবিতে দেখানো হচ্ছে, জয়ললিতার একেবারে অভিনয় জগতে কেরিয়ারের শুরু থেকে। যেখানে তিনি একজন উঠতি অভিনেত্রী।

মুম্বই: গত বছর এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে (Corona) সিনেমাহল বন্ধ হয়ে যায় প্রায় একটা বছরের জন্য। ফের সরকার ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার অনুমতি দিয়েছে। তাই এবার ধীরে ধীরে সিনেমাহলে ছবি মুক্তির সিদ্ধান্ত নিচ্ছেন নির্মাতারা। যদিও গত একটা বছর ধরে সিনেমা মুক্তির জন্য একমাত্র ভরসাই ছিল ওটিটি প্ল্যাটফর্ম। অবশেষে কবে মুক্তি পাবে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) বহু প্রতীক্ষিত ছবি 'থালাইভি', (Thalaivi) তা জানা গেল। 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কঙ্গনা লিখেছেন, 'একজন আদর্শবান ব্যক্তিত্বকে দর্শকরা যেন বড় পর্দায় দেখতে পারেন। আগামী ১০ সেপ্টেম্বর আপনার কাছের সিনেমাহলেই দেখতে পাবেন থালাইভিকে। থালাইভি অর্থাৎ নেত্রী, ফের একবার ঢুকে পড়তে চলেছেন রুপোলি পর্দার জগতে। যেখানে একটা সময়ে তিনিই বিরাজ করতেন।'

'থালাইভি' ছবির প্রযোজক বিষ্ণুবর্ধন ইন্দুরি বলেছেন, 'নেত্রীর জীবনে অভিজ্ঞতার মাধ্যমে তার পরতে পরতে রয়েছে টুইস্ট। যখন দেশের সব সিনেমাহলগুলো ফের নতুন করে খুলবে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি নেত্রীর অনুরাগীরা তাঁকে দেখার জন্য সিনেমাহলগুলো ভরিয়ে দেবে। এটাই সেরা উপায় আমাদের দেশের একজন মহান এবং কিংবদন্তি বিপ্লবী নেত্রীকে শ্রদ্ধা জানানোর।'

প্রসঙ্গত, জয়ললিতার জীবনী নিয়েই তৈরি হয়েছে এই 'থালাইভি' ছবিটি। ছবিতে দেখানো হচ্ছে, জয়ললিতার একেবারে অভিনয় জগতে কেরিয়ারের শুরু থেকে। যেখানে তিনি একজন উঠতি অভিনেত্রী। তারপর একে একে তাঁর জীবনের ঘাত প্রতিঘাত , ওঠা পড়া। কীভাবে একজন উঠতি অভিনেত্রী থেকে তামিল ছবির মুখ হয়ে উঠেছিলেন তিনি। আর অবশ্যই কী করে অবশ্যই অভিনয় জগতের সেই গ্ল্যামার গার্ল রাজনীতির আঙিনায় পা দিয়ে বদলে দিয়েছিলেন তামিলনাড়ুর রাজনৈতিক চরিত্রটাকে। তাঁর জীবনে কাজের মঞ্চ সেই অর্থে দুটো। বিনোদন আর রাজনীতি। দুটোতেই তিনি কীভাবে যথার্থ নেত্রী হয়ে উঠেছিলেন, এই ছবিতে তাই দেখানো হবে। ছবিতে কঙ্গনা রানাউতের লুক দেখে দর্শকরা ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 'থালাইভি' ছবিটি দেখা যাবে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায়।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget