এক্সপ্লোর

DDLJ: বছরের শুরুতেই 'অস্কার লাভ'! অ্যাকাডেমির স্বীকৃতি পেল শাহরুখ-কাজলের DDLJ

The Academy: আদিত্য চোপড়া পরিচালিত 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' বলিউডের সর্বকালীন ব্লকবাস্টার ছবি, যে ছবির হাত ধরে রাতারাতি তারকার পদে উন্নীত হন শাহরুখ খান ও কাজল দুজনেই।

নয়াদিল্লি: প্রায় তিন দশক হতে চলল। কিন্তু এখনও একইভাবে প্রাসঙ্গিক শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল (Kajol) অভিনীত 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' (Dilwale Dulhania Le Jayenge) বা অনুরাগীরা যে সিনেমাকে DDLJ বলতে বেশি পছন্দ করেন। এবার এই ছবি স্বীকৃতি পেল 'দ্য অ্যাকাডেমি'র (The Academy) অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

'দ্য অ্যাকাডেমি'র অফিসিয়াল হ্যান্ডলে 'মেহন্দি লগাকে রখ না'

সম্প্রতি নিজেদের প্রোফাইলে DDLJ-এর জনপ্রিয় গান 'মেহেন্দি লগাকে রখ না' পোস্ট করে 'দ্য অ্যাকাডেমি'। যা দেখে এক অনুরাগীর মন্তব্য 'অস্কারও এখন শাহরুখ খানের ফ্যান'। যে গানটি শেয়ার করা হয়েছে, ১৯৯৫ সালে মুক্তি পাওয়া সেই গানে দেখা গিয়েছে শাহরুখ খান ও কাজলকে, এবং তাঁদের সঙ্গে অবশ্যই অমরিশ পুরী, ফরিদা জালালকেও। 

আদিত্য চোপড়া পরিচালিত 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' বলিউডের সর্বকালীন ব্লকবাস্টার ছবি, যে ছবির হাত ধরে রাতারাতি তারকার পদে উন্নীত হন শাহরুখ খান ও কাজল দুজনেই। এই ছবি পৃথিবীতে সবচেয়ে বেশি দিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত ছবি। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির রত্ন এই ছবি। 'যশ রাজ ফিল্মস' যে অজস্র ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে দর্শকদের, সেই মুকুটের উজ্জ্বলতম রত্ন এই ছবি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Academy (@theacademy)

এদিন ওই জনপ্রিয় গানের অংশ পোস্ট করে অস্কারের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, 'শাহরুখ খান ও কাজল ১৯৯৫ সালের 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ছবির ক্লাসিক গান 'মেহন্দি লগাকে রখ না'য় পারফর্ম করছেন।' তাঁদের পোস্টে ভালবাসা জানিয়েছে 'যশ রাজ ফিল্মস'। অজস্র কিং খান অনুরাগীও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আরও পড়ুন: Debasree Roy: কেমিস্ট্রি মাসি আমার কাছে ঘরে ফেরার আনন্দ

প্রসঙ্গত ২০২৩ সাল শাহরুখের (Shah Rukh Khan) কাছে 'কামব্যাক ইয়ার' বলা চলে। এই বছরেরই শেষের দিকে মুক্তি পায় 'ডাঙ্কি'। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে প্রথম কাজ শাহরুখ। বক্স অফিসে ঝড় তোলার মাঝেই শোনা যায় 'ডাঙ্কি'কে অস্কারের মঞ্চে মনোনয়নের জন্য পাঠানো হতে পারে। এই ছবিটি অস্কারে পাঠানো হলে, এ নিয়ে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি অস্কারে পাঠানোর হ্যাটট্রিক সম্পূর্ণ হবে। এর আগে ২০০৪ সালে 'স্বদেশ' এবং ২০০৫ সালে 'পহেলি' ছবিটিও অস্কারের মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget