এক্সপ্লোর

The Eken: দার্জিলিংয়ের শ্যুটিং শেষেই সুখবর, পয়লা বৈশাখে পায়েল, দেবাশীষদের নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন 'একেন' অনির্বাণ

জনপ্রিয়তার শুরু ওটিটি প্ল্যাটফর্ম থেকে। হাসি মাখা কোনও চরিত্র যে ভরপুর রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্প শোনাতে পারে, তা আন্দাজই করতে পারেনি বাঙালি। সাদামাটা মুখের পিছনে রহস্যের হদিশই ছিল একেনবাবুর ইউএসপি।

কলকাতা: জনপ্রিয়তার শুরু ওটিটি প্ল্যাটফর্ম থেকে। টাক মাথা, হাসি মাখা কোনও চরিত্র যে ভরপুর রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্প শোনাতে পারে, তা আন্দাজই করতে পারেনি বাঙালি। সাদামাটা মুখের পিছনে রহস্যের হদিশই ছিল একেনবাবুর ইউএসপি। ওটিটিতে জনপ্রিয়তা পাওয়ার পর এবার পর্দায় আসছে 'একেনবাবু'। চলতি বছরের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে 'একেনবাবু'।

সদ্য শ্যুটিং শেষ করে দার্জিলিং থেকে ফিরেছে টিম 'দ্য একেন'। কে রয়েছেন সেখানে? অবশ্যই অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। এছাড়াও রয়েছেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মন্ডল (Debasish Mondal), সুহত্র মুখোপাধ্যায় ( Suhotra Mukhopadhyay) ও পায়েল সরকার (Paayel Sarkar)। চলতি বছরের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে 'দ্য একেন'।

আরও পড়ুন: Byomkesh: লুক প্রকাশের ২ দিন পরেই চমক, ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে আসছে ব্যোমকেশ

দার্জিলিংয়ের শ্যুটিং ফ্লোর থেকেই এবিপি লাইভকে ফোনে শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন অনির্বাণ। সেসময় পর্দার একেনবাবু বলেছিলেন,  'এখানে প্রচণ্ড ঠান্ডা। যদিও চিত্রনাট্য অনুযায়ী এখন শীতকালের দৃশ্যই শ্যুটিং হচ্ছে। ফলে শীতপোশাক ব্যবহার করতে পারছি। আমাদের আশেপাশে যে মানুষেরা থাকছেন তাঁদের গায়েও শীতপোশাক থাকছে। রাস্তায় শ্যুটিং হচ্ছে অনেক সময়। পরিবেশের সঙ্গে আমাদের বেশ মানিয়েই যাচ্ছে। তবে সন্ধেবেলা এখানে প্রচণ্ড ঠান্ডা। অন্ধকার নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। ঠাণ্ডার প্রকোপে সাধারণ মানুষ সবাই ঘরের ভিতরে। আমাদের খুব চিন্তা ছিল সন্ধের দৃশ্যগুলো শ্যুটিং করব কী করে। সেইদিক থেকে প্রকৃতিই আমাদের ভীষণভাবে সাহায্য করছে। সবাই ঠান্ডার ভয়ে ঘরে আর আমরা ফাঁকা রাস্তায় দারুণ শ্যুটিং করছি।' 

এই ছবি নিয়ে কতটা উত্তেজিত অনির্বাণ? অভিনেতা বলছেন, 'এটা সত্যিই গোটা বিশ্বে এমন উদাহরণ খুব কমই রয়েছে যে একটা সিরিজ জনপ্রিয় হতে হতে সেখান থেকে ছবি তৈরি হয়েছে। তার মধ্যে একেন বাবু অন্যতম। মানুষ এত পছন্দ করেছেন, ভালবেসেছেন এই চরিত্রটিকে এবং সর্বোপরি এই সিরিজটিকে। সেই কারণেই আজ এই ছবি তৈরিটা সম্ভব হচ্ছে। খুবই উত্তেজিত আমি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget