এক্সপ্লোর

Gaslight Trailer: গাঢ় হচ্ছে রহস্য়ের জাল, বাবার মৃত্য়ুর কিনারা কি করতে পারবেন সারা?

Sara Ali Khan: গোটা ট্রেলার জুড়ে গা ছমছমে ভাব। ঘনাচ্ছে রহস্য়।

কলকাতা: বাবাকে খুঁজতে দীর্ঘসময় পর বাড়ি ফেরে মিশা। আর তারপরই ঘটতে থাকে একের পর এক ঘটনা। ঘটে যায় একটি অকস্মাৎ মৃত্য়ুও। কীভাবে হয় এই মৃত্য়ু?এই প্রশ্নের কি উত্তর পাবে মিশা?

দু মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে রোমাঞ্চের গন্ধ। বাবার খুঁজতে গিয়ে রহস্য়ের সন্ধান পায় সারা আলি খান (Sara Ali Khan), এখানে তাঁর চরিত্রের নাম মিশা। ছবিতে রয়েছে সম্পর্কের একাধিক স্তরও। যার আঁচও পাওয়া যাচ্ছে ট্রেলারে। ছবিতে চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)-এর চরিত্রের নাম রুক্মিনী। হুইলচেয়ার বন্দি সারা হন্য় হয়ে খুঁজতে থাকেন বাবাকে। তার বাবার সহকারীর চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি। যার কাছে সাহায্য় চাইবে সারা। তারপর? ঠিক কোন দিকে মোড় নেবে এই গল্প? সেটা জানতে আপতত অপেক্ষা করতে হবে ৩১শে মার্চ পর্যন্ত। তবে ট্রেলার মুক্তির পরই এই ছবি নিয়ে চড়ছে দর্শকের উন্মাদনার পারদ।

আরও পড়ুন...

Bonny Sengupta: কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ ফেরাবেন! বনি বললেন, ‘আমার টাকা’

জানাযাচ্ছে, এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে সারা বলেছেন,'গ্যাসলাইট আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র এবং গল্পটি আমি আগে করা চরিত্রগুলোর থেকে অনেকটাই আলাদা। এই ছবিটিতে  অভিনয়ের মাধ্য়মে আমি আমার ভক্তদের কাছে অভিনয়ের বিভিন্ন শেড পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাব। ছবির গল্প এতটাই আকর্ষণীয় যে আমার বিশ্বাস এটি দর্শকের ধৈর্যে ব্যাঘাত ঘটাবে না।  এমনকি এই ছবির শুটিং পর্বও বেশ উত্তেজনাপূর্ণ ছিল। দর্শক ছবিটি দেখে কী প্রতিক্রিয়া দেবে সেটাই জানার অপেক্ষায় আছি এখন।'

গ্যাসলাইট' (Gaslight)-এরপরিচালক পবন কৃপালানি বলেছেন,'গ্যাসলাইট একটি সাসপেন্স থ্রিলার, ছবিটি আপনাকে গভীরভাবে ভাবাবে এবং গল্প যত এগোবে তত দেখা যাবে রহস্য়ের একাধিক বাঁক ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যা আগে থেকে অনুমান করা যায় না। সারা আলি খান, বিক্রান্ত মেসি এবং চিত্রাংদা সিং-এর মতো অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। পাশাপাশি, ডিজনি+ হটস্টারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পেরে আমি আপ্লুত। দর্শকের আমাদের কাজ কেমন লাগবে তা দেখার জন্য়ই আমি অধীর আগ্রতে অপেক্ষা করছি।'

প্রসঙ্গত, সারা আলি খানকে (Sara Ali Khan) শেষ দেখা গিয়েছিল ধনুশের সঙ্গে 'আতরঙ্গি রে'ছবিটিতে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিটিও ডিজনি+ হটস্টারে মুক্তি পেয়েছিল।  সারা-ধনুশের পাশাপাশি, এই ছবিতে দেখা মিলেছিল অক্ষয় কুমারেরও। 

সেরা শিরোনাম

Panchayat Season 5: 'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত
'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত
Jeetu Kamal: কান্নায় ভেঙে পড়লেন জিতু, মাথা নীচু করে সৃজলা... বিগ বসের ঘরে কী ঘটল তাঁদের মধ্যে?
কান্নায় ভেঙে পড়লেন জিতু, মাথা নীচু করে সৃজলা... বিগ বসের ঘরে কী ঘটল তাঁদের মধ্যে?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget