এক্সপ্লোর

তাহলে এই কারণে ছাড়াছাড়ি হয়ে যায় শাহিদ-করিনার?

মুম্বই: একসঙ্গে বেশ কয়েকটা ছবি করেছেন তাঁরা। কোনওটাই চলেনি, ব্যতিক্রম শুধু জব উই মেট। ইমতিয়াজ আলির সুপার ডুপার হিট এই ছবি এখনও দর্শকদের নতুন করে ভালবাসায় শাহিদ-করিনাকে। কিন্তু ঘটনা হল, শাহিদ কপূর ও করিনা কপূর- দুজনের প্রেম এক সময় বলিউডে রীতিমত আলোচিত ছিল। চুম্বনরত অবস্থায় তাঁদের এমএমএস ভাইরাল হয়ে যায়। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। এ বছর ১০ বছর পূর্ণ করা জব উই মেট-ই সেই জুটির শেষ ছবি। কেন তাঁদের সম্পর্কে ভাঙন ধরল তা নিয়ে বলিউডে কানাঘুষো দীর্ঘদিন। কিন্তু পরিষ্কার করে জানা যায়নি কিছু। তবে এখন শোনা যাচ্ছে, করিনার মা ববিতা ও সেফ আলি খান- দুজনেরই এই ভাঙনে ভূমিকা ছিল। জানা গিয়েছে, করিনা যেভাবে তাঁর সব ছবিতে শাহিদকে নায়ক করার জন্য জেদ ধরতেন, তাতে ববিতার অত্যন্ত আপত্তি ছিল। শাহিদকে পছন্দই করতেন না তিনি। পাশাপাশি তাশান ছবির শ্যুটিং শুরুর পর করিনার সঙ্গে ছবির নায়ক সেফের ঘনিষ্ঠতা বাড়ে। করিনার নাকি বরাবরই ছোটে নবাবের প্রতি গোপন দুর্বলতা ছিল, সুপার ফ্লপ তাশানের শ্যুটিং চলাকালীন তিনি সেফের প্রেমে পড়ে যান। এতে ক্ষুব্ধ শাহিদ বদলা নিতে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন তাঁর কিসমত কানেকশনের নায়িকা বিদ্যা বালানের সঙ্গে। কিন্তু সেফের প্রেমে হাবুডুবু খাওয়া করিনা শাহিদ-বিদ্যার সম্পর্ক নিয়ে নাকি মাথাই ঘামাননি। পাশাপাশি ছিল ববিতার ক্রমাগত নাক গলানো, চেঁচামেচি, ঝগড়াঝাঁটি। একটা সময় হাল ছেড়ে দেন শাহিদ। করিনা ততদিনে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, সেফের সঙ্গে তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে। তবে এখন দুজনেই নিজের নিজের জীবনে প্রতিষ্ঠিত ও সুখী। সেফকে বিয়ে করেছেন করিনা, তাঁদের ছেলের নাম তৈমুর। শাহিদ বিয়ে করেছেন রীতিমত সম্বন্ধ করে, মীরা রাজপুতকে। মিশা নামে ১ বছরের কন্যাসন্তান রয়েছে তাঁদের। তবে এখনও শাহিদ-করিনায় কথা নেই। কেউ কোনও পার্টিতে তখনই ঢোকেন, যখন অন্যজন বেরিয়ে গিয়েছেন। কেউ কারও মুখোমুখি হতে চান না। বলিউডের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় ছবির জন্ম দেওয়া এই হিট জুটির সম্পর্কের নটেগাছটি এভাবেই মুড়েছে।

সেরা শিরোনাম

BP Singh: পর্দায় 'এসিপি প্রদ্যুমন'-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী
পর্দায় 'এসিপি প্রদ্যুমন'-এর বস, বাস্তবে প্রিয় বন্ধু! ভেঙে গেল CID পরিবার, শোকস্তব্ধ শিবাজী
Katrina Kaif: একরত্তি পুত্র, পরিবার নিয়েই কাটাতে চান? আর অভিনয়ের দুনিয়ায় ফিরবেন না ক্যাটরিনা কাইফ?
একরত্তি পুত্র, পরিবার নিয়েই কাটাতে চান? আর অভিনয়ের দুনিয়ায় ফিরবেন না ক্যাটরিনা কাইফ?
Sadhak Bamakhyapa: পশ্চিমবঙ্গে আয়কর মুক্ত 'রামায়ণ', 'সাধক বামাক্ষ্যাপা' নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা
পশ্চিমবঙ্গে আয়কর মুক্ত 'রামায়ণ', 'সাধক বামাক্ষ্যাপা' নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা
Shah Rukh Khan: জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি
জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget