এক্সপ্লোর

Romantic Song: তিন দেশের মেলবন্ধনে তৈরি হল প্রেমের গান, জুটি বাঁধলেন জন-সঞ্জনা

'Hoye Acchi Tor': সত্যি ভালবাসা, উপলব্ধি হোক বা না হোক, আমাদের হৃদয়ের অন্তরালে চিরকাল রয়ে যায়। বিখ্যাত জুটি জন ও সঞ্জনা, খবই সাবলীল ভঙ্গীতে পর্দায় সেই রসায়ন ফুটিয়ে তুলেছেন।

কলকাতা: প্রেমের গান (love song) তৈরিতে একত্রিত হল তিন দেশের সঙ্গীতশিল্পীরা। তৈরি হল প্রেমের ব্যালাড 'হয়ে আছি তোর' (Hoye Acchi Tor)। জোনাই সিংহ (Jonai Singh) ও 'জেএসই মিউজিক' (JSE Music) তাদের সর্বশেষ বাংলা অরিজিন্যাল গান রিলিজ করেছে। 

'হয়ে আছি তোর'

মুক্তি পেয়েছে 'হয়ে আছি তোর'। এই মনভোলানো গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মহতিম শাকিব। এই প্রেমের গানে দেখা যাবে সকলের পছন্দের জুটি জন ভট্টাচার্য ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায়কে (John Batyacharyya and Sanjana Banerjee)। 

গান তৈরির ক্ষেত্রে দূরত্ব কোনও সমস্যাই নয়। এই প্রথমবার, তিন দেশ অর্থাৎ ভারত, বাংলাদেশ ও আমেরিকা একসঙ্গে সম্পন্ন করল এক সুরেলা সফর। তৈরি হল মিউজিক্যাল প্রজেক্ট 'হয়ে আছি তোর'। 

'হয়ে আছি তোর' এমন এক প্রেমের গল্প বলবে যেখানে আনন্দ ও দুঃখ একসঙ্গে বসত করে। সত্যি ভালবাসা, উপলব্ধি হোক বা না হোক, আমাদের হৃদয়ের অন্তরালে চিরকাল রয়ে যায়। বিখ্যাত জুটি জন ও সঞ্জনা, খবই সাবলীল ভঙ্গীতে পর্দায় সেই রসায়ন ফুটিয়ে তুলেছেন।

তাঁদের সর্বশেষ সৃষ্টি সম্পর্কে বেশ ইতিবাচক গানের ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রযোজক জোনাই সিংহ। তিনি আপাতত নিউ ইয়র্কেই থাকেন। তাঁর কথায়, 'যখন বাংলাদেশের সঙ্গীত পরিচালক রিয়াধ অনীক আমাদের সঙ্গে যোগাযোগ করেন আর এই গানটা শোনান, আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। বাংলাদেশের সঙ্গে এটা আমাদের প্রথম কোলাবোরেশন এবং এটাই যে শেষ কাজ নয় সে ব্যাপারে আমরা নিশ্চিত। আমরা খুবই উত্তেজিত।'

মহতিম শাকিবের কথায়, 'আমরা বেশ কিছু অন্য ধরনের জিনিস এই গানে পরীক্ষা নিরীক্ষা করেছি। গানটার একদম আলাদা একটা ফ্লেভার আছে, এমন একটা স্বাদ যেটার প্রতি আমি ভীষণ আকৃষ্ট হই। আশা করি শ্রোতাবন্ধুরা এই গানটিকে আপন করে নেবেন।'

 

রিয়াধ বলেন, 'জেএসই মিউজিকের ব্যানারে এই গানটিকে স্বাগত জানানোর জন্য আমি জোনাই সিংকে ধন্যবাদ জানাই। আমি খুব আশাবাদী যে দুই বাংলার যত 'প্রেমিক মন' আছে, তাঁরা গানটি পছন্দ করবেন।'

মহতিম শাকিবের কণ্ঠে, রিয়াধ অনীকের লেখা ও সুরে, জন ভট্টাচার্য ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায় অভিনীত এই গান মুক্তি পেয়েছে 'জেএসই মিউজিক'-এর ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন: Short Film: কলমে লেখা আসছে না 'বেস্টসেলার' লেখকের, রহস্যময়ী নারীর আগমনে খুলবে মাথা? আসছে 'রাইটার্স ব্লক'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget