এক্সপ্লোর

'Pilkunj' Trailer Out: 'ডোরা কাটা' হলুদ ট্যাক্সিতে সওয়ার, অভিনব উদ্যোগে ট্রেলার লঞ্চ 'পিলকুঞ্জ' সিরিজের

'Pilkunj': ফের নতুন ধরনের গল্প নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক। মুক্তির অপেক্ষায় 'পিলকুঞ্জ'। বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এই সিরিজ।

কলকাতা: শহরের রাস্তা ধরে ছুটল 'ডোরা কাটা' হলুদ ট্যাক্সি (Striped Yellow Taxi)। তাতে সওয়ার আসন্ন ওয়েব সিরিজ 'পিলকুঞ্জ'-এর (Pilkunj) পরিচালক, দুই মুখ্য অভিনেতা ও অভিনেত্রী এবং প্রযোজক। নজর কাড়ল সাধারণ মানুষের। থমকে গেল বাস, দাঁড়িয়ে গেলেন উৎসুক জনতা। ব্যাঘ্র সংরক্ষণ (Tiger Reservation) প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধিতে এই ট্যাক্সি চড়েই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানস্থলে পৌঁছলেন সকলে।

প্রকাশ্যে 'পিলকুঞ্জ' ওয়েব সিরিজের ট্রেলার

ফের নতুন ধরনের গল্প নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক। মুক্তির অপেক্ষায় 'পিলকুঞ্জ'। বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এই সিরিজ। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের এই সিরিজে জুটি বেঁধেছেন শন বন্দ্যোপাধ্যায় ও তৃণা সাহা। সেই সঙ্গে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহা পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃদ্ধা। সিরিজ প্রযোজনা করছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। পরিচালনা, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা ও আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন পরিচালক স্বয়ং। শব্দবিন্যাস তীর্থঙ্কর মজুমদার ও ভিসুয়াল এফেক্স, রজত দলুই। 

 

'ডোন্ট লেট দ্য রোর ফেড অ্যাওয়ে। সেভ দ্য টাইগারস'। 'ডোন্ট স্ট্রাইক অফ দ্য স্ট্রাইপস। সেভ দ্য টাইগারস।' দুই বার্তা লেখা হয় ট্যাক্সির গায়ে। কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সির গায়ে বাঘের আদলে কালো ডোরা কেটে দেওয়া হয়। যা স্বাভাবিকভাবে নজর কাড়ে সকলের। সিরিজের ট্রেলারও বেশ মনে ধরেছে দর্শকের। 

সিরিজের গল্প এক ঝলকে

গল্পের প্রেক্ষাপট উত্তর ভারতের একটি ছোট্ট গ্রাম। সেখানে বাঘের হাতে প্রায়শই নিহত হতে হয় গ্রামবাসীদের। কিন্তু সত্যিই কি এই সমস্ত ঘটনা নিছক কাকতালীয় নাকি এর মধ্যে রয়েছে কোনও মারাত্মক পরিকল্পনা? সেই রহস্য সমাধানেই, কলকাতা থেকে ছদ্মবেশে ওই গ্রামে পৌঁছন সাংবাদিক সিদ্ধার্থ। তিনি পরিচয় নেন একজন ফটোগ্রাফারের। এই চরিত্রেই দেখা যাবে শন বন্দ্যোপাধ্যায়কে। এই অভিযানে গ্রামে গিয়েই সিদ্ধার্থর আলাপ হয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসকের সঙ্গে। নাম বিদিতা। অভিনয়ে তৃণা। সিদ্ধার্থের সঙ্গে রহস্য সমাধানে জড়িয়ে পড়ে বিদিতাও। 

আরও পড়ুন: Shyama: 'তান্ত্রিক' বেশে হানি বাফনা, 'শ্যামা' রূপে টুম্পা, প্রকাশ্যে আসন্ন ধারাবাহিকের নয়া লুক

পরিচালকের কথায়, 'পিলকুঞ্জ - প্রজেক্ট 'টাইগার'- এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই সিরিজ আমার শ্রদ্ধাঞ্জলি। ২০১৭ সালে উত্তর ভারতে, একটি সংরক্ষিত ব্যাঘ্র অভয়ারণ্যে ধারাবাহিকভাবে বেশ কিছু ভয়াবহ ঘটনা ঘটেছিল। এই সমস্ত মৃত্যুর ঘটনা দেশের শীর্ষস্থানীয় পদাধিকারীদের পর্যন্ত নাড়া দিয়েছিল। রহস্যজনকভাবে দেখা গিয়েছিল, যাঁরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন, তাঁরা শুধুমাত্র ক্ষতিপূরণের টাকার জন্য এই আত্মত্যাগ করেছিলেন। সঠিক কোনও তথ্য উন্মোচিত না হওয়া পর্যন্ত...  স্বাভাবিকভাবেই এই ঘটনাচক্রে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছিল মানুষখেকো বাঘকে। কড়া সরকারি পদক্ষেপের পরবর্তীকালে এই রহস্য উন্মোচিত হয় ও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অর্থের বিনিময়ে বলিদানের এই রক্ত হিম করা তথ্যগুলি এখনও সেই এলাকার স্মৃতিতে তাজা। আমার মনে হয়েছিল এই ঘটনা ছবিতে তুলে ধরার মতোই।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget