এক্সপ্লোর

Bengali Cinema: বাংলায় বাংলা ছবি চালাতে হবে, সে যে ছবিই আসুক না কেন, অন্য ভাষার ছবিও চলুক, বাংলা ছবি চলুক : দেব

Dev on Bengali Cinema: 'বাংলায় বাংলা ছবি চালাতে হবে, সে যে ছবিই আসুক না কেন। অন্য ভাষার ছবিও চলুক, বাংলা ছবিও চলুক। আমরা যেন বাংলা ছবি দেখানোর জায়গা পাই। এ-ব্যাপারে আমরা সবাই একমত।'

Bengali Cinema: বাংলা ছবি সিনেমা হল পায় না, এই অভিযোগ বিগত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। বাস্তবে এই চিত্র অবশ্য অনেকটাই সত্যিও। মাল্টিপ্লেক্সের রমরমায় এমনিই দর কমেছে সিঙ্গেল স্ক্রিনের। সেখানে আবার বাংলা ছবি চলে বেশ কম। আর মাল্টিপ্লেক্সেও যে প্রচুর শো পাওয়া যায় তেমনটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে সিনেমা প্রেমীরা মাঝে মাঝে ক্ষোভ উগরে জানান যে, শো কম থাকার কারণে, বেশিরভাগ সিনেমা হলে ছবি আসেনি বলেনি, অনেক ভাল সিনেমা তাঁদের দেখার সুযোগ হয় না। 

এই প্রসঙ্গে আজ প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠক ছিল মন্ত্রী অরূপ বিশ্বাসের। সেই বৈঠকের পর সাংসদ অভিনেতা দেব জানিয়েছেন, 'বাংলায় বাংলা ছবি চালাতে হবে, সে যে ছবিই আসুক না কেন। অন্য ভাষার ছবিও চলুক, বাংলা ছবিও চলুক। আমরা যেন বাংলা ছবি দেখানোর জায়গা পাই। এ-ব্যাপারে আমরা সবাই একমত। সামনের সপ্তাহে মুক্তির সময়, ছবিটি দেখানোর সমান সুযোগ পাব আশা করি।' দেব বলেছেন, 'ভাল একটা মিটিং হয়েছে। সবাই সহমত যে বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে। সব হলে বাংলা ছবি চালাতে হবে। ধূমকেতু সব সিঙ্গেল স্ক্রিনে ৫০ শতাংশ শো পাবে প্রাইম টাইমে। সিনেমাগুলোকে পারফর্মও করতে হবে, বাস্তব কথা। আমি সব শো নিয়ে নিলাম, সিনেমাটা চলল না, এক্সিবিউটারদের ক্ষতি করিয়ে তো লাভ নেই। যে ছবি চলবে, তার শো বাড়বে, সেই সিনেমা চালাতে হবে। আমরা সবাই সহমত হয়েছি। পরিচালক, এক্সিবিউটার, ডিস্ট্রিবিউটার, সিনেমা হল মালিক... আজ যারা যারা ছিলেন সবাই সহমত হয়েছেন যে বাংলায় বাংলা ছবি চালাতে হবে।' 

আগামী ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির জন্য দীর্ঘ ৯ বছর ধরে অপেক্ষা করছেন দেব এবং শুভশ্রীর অনুরাগীরা। বহু বছর পর অবশেষে অন-স্ক্রিন দেখা যাবে এই জুটিকে। ইতিমধ্যেই ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হয়েছে। রিলিজ হয়েছে ছবির গানও। অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গীত পরিচালনায় ধূমকেতু ছবির গান এর মধ্যেই দর্শকদের মনে ধরেছে। ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন দেব এবং রানা সরকার। আজকের বৈঠকের পর দেব জানিয়েছেন যে, আগামী সপ্তাহে রিলিজের পর সমস্ত সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে ধূমকেতু। প্রাইমে টাইমেই থাকবে ৫০ শতাংশ শো। চলতি বছর মুক্তি পাবে দেব- এর আরেকটি ছবি 'রঘু ডাকাত'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget