এক্সপ্লোর

Nusrat Jahan Update: যশের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে নুসরত, ভাইরাল ভিডিও

অল্পদিন আগে যশ-নুসরত এক সঙ্গে রাজস্থান ঘুরে এসেছেন বলেও খবর।

  কলকাতা: শোনা যাচ্ছে, তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈনের মধ্যে মন কষাকষি চলছে। এর মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, নুসরত জাহান তাঁর সহশিল্পী যশ দাশগুপ্তের সঙ্গে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গিয়েছেন। সেখানে নুসরতকে দেখা যাচ্ছে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে কথা বলতে। যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতেই নুসরতের সঙ্গে নিখিলের সম্পর্ক ভাল যাচ্ছে না বলে জল্পনা চলছে। যশ অবশ্য এ কথা অস্বীকার করেছেন, দাবি করেছেন, এই ভিডিওটি গত মাসের। ভিডিওয় দেখা যাচ্ছে, যশ আর নুসরত দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছেন, নুসরত গোলাপি সবুজ সিল্কের শাড়ি পরে, হাতে শাঁখা পলা, কপালে সিঁদুর, পাশে যশ। সঙ্গে রয়েছেন মদন মিত্র, তাঁদের সঙ্গে কথা বলছেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ফ্যান ক্লাব শেয়ার করেছে এই ভিডিওটি।
অল্পদিন আগে যশ-নুসরত এক সঙ্গে রাজস্থান ঘুরে এসেছেন বলেও খবর। যশ দাশগুপ্ত অবশ্য দাবি করেছেন, এটি পুরনো ভিডিও, তাঁর আর নুসরতের সম্পর্ক নিয়ে লোকে বেশি বেশি ভাবনাচিন্তা করছে। তাঁর কথায়, ডিসেম্বরে তাঁরা এক সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়েছিলেন, কেন লোকে পুরনো ছবি-ভিডিও খুঁজে খুঁজে বার করে গল্প বানাচ্ছে তিনি জানেন না। তখন থেকেই এই সব ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছিল, তাঁদের ফ্যান ক্লাবগুলো তা শেয়ারও করে। লোকে এখন তাঁর আর নুসরতের সম্পর্ক নিয়ে অতিরিক্ত কাটাছেঁড়া করছে, সব কিছু বাড়িয়ে দেখানো হচ্ছে। এতে তাঁর আর নতুন করে কিছু যোগ করার নেই। স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশ কিছুদিন ধরে খবরের সিরোনামে রয়েছেন নুসরত। তিনি অবশ্য বলেছেন, এ সবই তাঁর ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে তিনি পাঁচকান করা পছন্দ করেন না। সব সময় লোকে তাঁকে কাঠগড়ায় তোলে কিন্তু এবার আর তিনি কোনও মন্তব্য করবেন না। তাঁকে বিচার করতে হলে তাঁর অভিনয় দেখেই করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget