এক্সপ্লোর

Jeet: স্ত্রী মোহনার সঙ্গে রোম্যান্টিক ভিডিও পোস্ট জিতের

টলিউড সুপারস্টার জিৎ এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রী মোহনার সঙ্গে মিষ্টি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে সাজুগুজু করে স্ত্রীর সঙ্গে ক্যামেরায় পোজ দিচ্ছেন।

কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জিৎ (Jeet)। পেশাদার জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নেন। কখনও মেয়ে নবন্যার সঙ্গে খেলায় মজে থাকতে দেখা যায় তাঁকে। কখনও আবার স্ত্রী, কন্যা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি ভিডিও শেয়ার করেন। এবারও তেমনই একটি ভিডিও পোস্ট করলেন জিৎ। যা দেখে আপ্লুত নেট নাগরিকরা। কমেন্টে ভরিয়ে দিলেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।

টলিউড সুপারস্টার জিৎ এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রী মোহনার সঙ্গে মিষ্টি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে সাজুগুজু করে স্ত্রীর সঙ্গে ক্যামেরায় পোজ দিচ্ছেন। স্ত্রীর হাত ধরে তাঁকে পাশে বসান অভিনেতা। ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিৎ সিংহের রোম্যান্টিক গান 'রাবতা' জনপ্রিয় এই দম্পতির রোম্যান্টিক ভিডিও দেখে আপ্লুত নেট নাগরিকরা। কমেন্টে তাঁদের শুভেচ্ছায় জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। টলিউড অভিনেত্রী রুক্মিনী মৈত্র কমেন্টে অভিনেতা জিতের উদ্দেশে লিখেছেন, 'মোহনাকে অসাধারণ সুন্দর লাগছে। দুঃখিত স্যর, আজ অন্য কেউ সমস্ত নজর কেড়ে নিয়েছেন। আর আমি জানি আমার এই কথায় আপনি একেবারেই কিছু মনে করবেন না। হাঃ হাঃ। ঈশ্বর এমন জুটিকে অনেক আশীর্বাদ করুন।' অন্য এক নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'কি সুন্দর লাগছে আপনাদের দুজনকে। যেন কারও নজর না লেগে যায়।' আর এক অনুরাগী লিখেছেন, 'মোহনার জিৎ'। ভিডিও পোস্ট করে জিৎ ক্যাপশনে লিখেছেন, 'সবটাই ভালোবাসার জন্য'। সঙ্গে স্ত্রী মোহনাকে ট্যাগও করেছেন। ভিডিও দেখে অনুরাগীদের অনুমান, কয়েকদিন আগেই গিয়েছে তাঁদের বিবাহবার্ষিকী। সেই উপলক্ষেই এই ভিডিও।

আরও পড়ুন - Rudra Film Twitter Review: কেমন হল অজয় দেবগনের 'রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস'? কী প্রতিক্রিয়া নেট দুনিয়ার?

প্রসঙ্গত, কিছুদিন আগেই একমাত্র কন্যা নবন্যা নবম জন্মদিন উদযাপনের ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন জিৎ। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, হালকা গোলাপি রঙের সুন্দর পোশাকে সেজেছে ছোট্ট নবন্যা। আর তাকে ঘিরে রয়েছে একগাদা কচিকাঁচা। মেয়ের হাত ধরে কেক কাটেন জিতের স্ত্রী মোহনা। অভিনেতাকেও তারপরই মেয়েকে কেক খাইয়ে দিতে দেখা যায়। ছোট্ট নবন্যা বাবা মায়ের গালে কেক মাখিয়ে দেয়। আর তারপর জন্মদিনে আসা বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠে। অন্যদিকে, এই মুহূর্তে আগামী ছবি 'বারণ'-র শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। জানা যাচ্ছে চলতি বছর মুক্তি পাবে এই ছবি। গতবছর জিতের জন্মদিনে 'বারণ' ছবির টিজার মুক্তি পায়। যা নিয়ে এখন থেকেই উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget