এক্সপ্লোর

Aindrila Sharma: রাতে আচমকা ফের অসুস্থ, ভেন্টিলেটরে অভিনেত্রী ঐন্দ্রিলা, পাশে রয়েছেন সব্যসাচী

Aindrila Sharma Ill: স্বপ্নে ভর করে ডানা মেলার বয়সেই ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তবে অদৃষ্টকে দোষারোপ করার পরিবর্তে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন।

কলকাতা: লড়াই কঠিন জেনেই নেমেছেন। নেমেছেন জিতবেন ঠিক করেই। দু'দিন আগের ইনস্টাগ্রাম পোস্টে এই বার্তাই চোখে পড়ছে। বাস্তবেও সেই কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েই যাচ্ছেন অভিনেত্রী (Tollywood) ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। মঙ্গলবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাওড়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে। অভিনেত্রীকে রাখা হয়েছে ভেন্টিলেটরে। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

মঙ্গলবার রাতে আচমকা ফের অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা

স্বপ্নে ভর করে ডানা মেলার বয়সেই ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তবে অদৃষ্টকে দোষারোপ করার পরিবর্তে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন। তাঁর সেই অদম্য লড়াইয়ের সামনে মাথা নোয়াতে হয়েছিল ক্যান্সারকে। মারণ রোগকে হারিয়ে ফিরে এসেছিলেন অভিনয় জগতে। তার পর স্বাভাবিক জীবন যাপনই চলছিল ঐন্দ্রিলার। উৎসবের মরসুমে শাড়ি পরে ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Josh Talks Bangla (@joshtalksbangla)

আরও পড়ুন: Hansika Motwani Engaged: শিশুশিল্পী থেকে রাতারাতি নায়িকা, এ বার বিয়ের পিঁড়িতে বসছেন হংসিকা, বাগদানের সাক্ষী রইল আইফেল টাওয়ার

কিন্তু মঙ্গলবার রাতে আচমকা ফের অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার। জমাট বেঁধে যায় রক্ত। তা বার করতে গেলে ঐন্দ্রিলার শরীরের একদিক সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছে। হাওড়ার আন্দুলের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। এই মুহূর্তে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

তাঁর শরীরের একদিক সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছে বলে খবর

ক্য়ানসারের বিরুদ্ধে লড়াইয়ে আগাগোড়া ঐন্দ্রিলার পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। হাওড়ার ওই হাসপাতালেই রয়েছেন তিনি। ঐন্দ্রিলার কাছে কাছেই রয়েছেন। পরিবারের লোকজনও রয়েছেন হাসপাতালে। ঐন্দ্রিলাকে দ্রুত সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনাই লক্ষ্য সকলের। ঐন্দ্রিলার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে টলিপাড়াতেও। কলা-কুশলীরা তাঁর খোঁজ নিচ্ছেন। দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget