এক্সপ্লোর

Toolsidas Junior trailer: প্রকাশ্যে 'তুলসীদাস জুনিয়র' ছবির ট্রেলার, চমক দিলেন সঞ্জয় দত্ত-রাজীব কপূর

ছবির ট্রেলার দেখে এক অনুরাগী কমেন্টে লিখেছেন, 'ছবিটি পরিবারের সঙ্গে বসে দেখার মতো। এর সঙ্গে এই ছবি প্রেরণা দেবে আমাদের। ছবির বিষয়বস্তু ট্রেলার দেখেই বেশ ভালো লাগল। দেখার অপেক্ষায় থাকলাম।'

মুম্বই: গতকালই মুক্তির দিন ঘোষণা হয়েছিল 'তুলসীদাস জুনিয়র' (Toolsidas Junior) ছবির। আগামী ৪ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এবং প্রয়াত অভিনেতা রাজীব কপূরকে (Rajiv Kapoor) দেখা যাবে এই ছবিতে। সঙ্গে বরুণ বুদ্ধদেব। আজ এই ছবির ট্রেলার মুক্তি পেল। ট্রেলারে বিশেষভাবে চমক দিলেন সঞ্জয় দত্ত এবং রাজীব কপূর। নেট দুনিয়ায় ছবির ট্রেলার মুক্তি পেতেই দর্শকের সংখ্যা চোখে পড়ার মতো। মাত্র কয়েক ঘণ্টাতেই প্রায় ১০ লক্ষ ভিউ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 

'তুলসীদাস জুনিয়র' ছবির ট্রেলার মুক্তি পেতেই অনুরাগীরা কমেন্টে তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন। এক অনুরাগী কমেন্টে লিখেছেন, 'ছবিটি পরিবারের সঙ্গে বসে দেখার মতো। এর সঙ্গে এই ছবি প্রেরণা দেবে আমাদের। ছবির বিষয়বস্তু ট্রেলার দেখেই বেশ ভালো লাগল। দেখার অপেক্ষায় থাকলাম।' আরও এক নেট নাগরিক লিখেছেন, 'কী অসাধারণ ছবির ট্রেলার দেখলাম। দীর্ঘদিন পর এমন একটা ট্রেলার দেখলাম, যা পরিবারের সকলের সঙ্গে বসে দেখতে পারলাম। আপনিও আপনার পরিবারের সকলের সঙ্গে বসে দেখুন। কোনও সংশয় নেই ছবিটি দেখার জন্য দর্শক কতটা উত্তেজিত।' 'অসাধারণ ট্রেলার' বলে কমেন্ট করেছএন বহু মানুষ। সঞ্জয় দত্তের পাশাপাশি প্রয়াত অভিনেতা রাজীব কপূরের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। 

আরও পড়ুন - Farhan Shibani Wedding: কবে শিবানী ডান্ডেকরের সঙ্গে সম্পর্ক শুরু হয় ফারহান আখতারের?

গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ 'তুলসীদাস জুনিয়র' ছবির মুক্তির দিন ঘোষণা করে লেখেন, 'সঞ্জয় দত্ত, রাজীব কপূর, আশুতোষ গোয়াড়িকর, ভূষণ কুমার অবশেষে তাঁদের ছবির মুক্তির দিন নির্ধারিত করলেন। 'তুলসীদাস জুনিয়র'। স্পোর্টস ড্রামা এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত, রাজীব কপূর এবং বরুণ বুদ্ধদেবকে। পরিচালক মৃদুলের এই ছবি মুক্তি পাবে আগামী ৪ মার্চ তারিখে। 'তুলসীদাস জুনিয়র' ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, আশুতোষ গোয়াড়িকর এবং সুনীতা গোয়ারিকর।' প্রসঙ্গত, কিংবদন্তি শিল্পী রাজ কপূরের ছোট ছেলে রাজীব কপূর প্রয়াত হন ২০২১ সালের ৯ জানুয়ারি। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget