এক্সপ্লোর

Top Entertainment News: প্রয়াত প্রদীপ সরকার, চোট সারিয়ে কাজে ফিরছেন অমিতাভ বচ্চন, জানুন দিনের বাছাই করা বিনোদনের খবর

Top Entertainment News: ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন প্রদীপ সরকার। আজ ট্যুইটারে চিত্রপরিচালকের প্রয়াণের খবর শেয়ার করেন হংসল মেটা। বিগ বি'র সাম্প্রতিকতম পোস্টে জানা যাচ্ছে যে এখন অনেকটাই সুস্থ আছেন তিনি।

কলকাতা: প্রয়াত বিখ্যাত চিত্রপরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। পরিণীতা (Parineeta), মর্দানি (Mardaani)-র থেকে শুরু করে 'হেলিকপ্টার এলা' (Helicopter Eela), লগা চুনরি মে দাগ (Laga Chunri Me Daag), ‘লাফাংগে পরিন্দে’ (Lafange Pharinde)-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। আজ ট্যুইটারে চিত্রপরিচালকের প্রয়াণের খবর শেয়ার করেন হংসল মেটা (Hansal Mehta)। 

শ্যুটিং করতে গিয়ে আগেও চোট পেয়েছেন। সম্প্রতি, হায়দরাবাদে (Hyderabad) শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাতে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক পোস্ট করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত। একটু সুস্থ হতেই তাঁদের কৃতজ্ঞতা জানাতে ভোলেন নি বিগ বি। পাশাপাশি ব্লগ পোস্ট করে তিনি জানিয়েছিল, বুক বাঁধা অবস্থায় বিশ্রাম নিচ্ছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আবার কাজ শুরু করে দেবেন। তবে বৃহস্পতিবার একটি পোস্টে তিনি জানান, এখন তিনি অনেকটাই সুস্থ। 

অন্য়দিকে,  পাকাপাকিভাবে বাংলা ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডা টাইমস' (Adda Times)-এর মালিকানা হাতে নিল সুরিন্দর ফিল্মস (Surindar Films)। অন্যান্য বাংলা ওটিটি প্ল্যাটফর্মগুলির তুলনায় বেশ কিছুটা পিছিয়ে ছিল আড্ডা টাইমস। ২০১৬ সালে শুরু হয়েছিল 'আড্ডা টাইমস'-এর যাত্রা। এই প্ল্যাটফর্মে কনটেন্টের সংখ্যাও ছিল সীমিত। ওটিটি প্ল্যাটফর্মকে নতুনভাবে সাজাতেই কি এই মালিকানা বদলের সিদ্ধান্ত? সুরিন্দর ফিল্মসের (Surindar Films)-এর কর্ণধার নিসপাল সিং রানে (Nishpal Singh Rane) বলছেন, 'আঞ্চলিক এবং গোটা দেশে ছবি ও ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি আমরা। বর্তমান পরিস্থিতিতে বিনোদন দুনিয়ায় ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই 'আড্ডা টাইমস'-এর মালিকানা হাতে নেওয়ার সিদ্ধান্ত। কেবলমাত্র বিভিন্ন কনটেন্টের এক্সক্লুসিভ প্রিমিয়ারই নই, কেবলমাত্র 'আড্ডা টাইমস'-এর জন্য নতুন সিরিজ বা ছবি বানানোরও পরিকল্পনা রয়েছে। দর্শকদের ভাল ছবি উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা।'

পাশাপাশি, সামনেই মুক্তি পাবে অজয় দেবগণ (Ajay Devgan)-এর নতুন ছবি ভোলা (Bhola)।  এই ছবির হাত ধরেই ফের বড়পর্দায় জুটি বাঁধলেন অজয় দেবগণ (Ajay Devgan) ও তব্বু (Tabbu)। 'ভোলা' ছবিটি অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা। ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভোলা'। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার। আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। শোনাযাচ্ছে, পরিচালক নীরজ পাণ্ডের মিউজিক্য়াল ড্রামা 'অরও মে কাহান দম থা' তে দেখা মিলতে চলেছে এই ডুয়োর। 

আরও পড়ুন...

Nusrat Faria: বাবা যাদবের পরিচালনায় সমুদ্র সুন্দরী নুসরত, সঙ্গী বিদেশি ব়্যাপার!

জানাযাচ্ছে, মুক্তির অপেক্ষায় সুদীপ্ত সরকারের (Sudipta Sarkar)-এর নতুন হিন্দি ছবি 'অপরেশন মেফেয়ার' (OPERATION MAYFAIR)। ছবিটির মুখ্যভূমিকায় রয়েছেন জিমি শেরগিল (Jimmy Shergill), অঙ্কুর ভাটিয়া (Ankur Bhatias), বৈদিকা দত্ত (Vedieka Dutt), ঋতিকা ছেব্বর (Hritiqa Chheber) ও বেদান্ত সরকার (Vedant Sarkar)। 

পাশাপাশি, কিছুদিন আগেই হার্ট অ্য়াটাকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। অবস্থা এতটাই খারাপ হয় যে, সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয় তাঁকে। তবে কিছুটা সুস্থ হয়ে তিনি নিজে এই খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন। আর এখন তিনি অনেকটাই সুস্থ। তাই এবার কাজে ফিরলেন তিনি। জানাযাচ্ছে, তাঁর হিট ওয়েব সিরিজ 'আরিয়া'র নতুন সিজনের শ্য়ুটিং-এ ব্যস্ত। পাশাপাশি, একইসঙ্গে 'তালি' ছবির শুটিংও চালিয়ে যাচ্ছেন এই বঙ্গতনয়া। বৃহস্পতিবার তাঁকে একটি ডাবিং স্টুডিওয় বাইরে দেখতে পাওয়া যায়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget