এক্সপ্লোর

Top Entertainment: হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন,থ্রিলার ছবিতে আবীর-মিমি,বিনামূল্য়ে 'পাঠান'-এর টিকিট

Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন

কলকাতা:  দু দিন আগে গুরুতর হার্ট অ্য়াটাক হয় বঙ্গতনয়া সুস্মিতা সেনের (Sushmita Sen)। অবস্থা এতটাই খারাপ হয় যে, সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। নিজের ইন্সটাগ্রাম পোস্টে তিনি লিখেছেন,'আপনার হৃদয়কে খুশি এবং সাহসী রাখুন, এবং এটি আপনার পাশে দাঁড়াবে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন"। কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন যে,'আমার হৃদয়  অনেক বড়'। এই অবস্থায় যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সবাইকে ধন্য়বাদ। এই পোস্টটি শুধুমাত্র আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের সুসংবাদ সম্পর্কে অবহিত রাখার জন্য। আমার এটাও বলার আছে যে, সব ঠিক আছে এবং আমি আবার কিছু জীবনে সব কিছুর জন্য প্রস্তুত!'

অন্য়দিকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হবে নতুন ছবির শ্যুটিং। সূত্রের খবর, থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে একসঙ্গে একাধিক কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখা যায়নি তাঁদের। অন্যদিকে বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির।   

আরও পড়ুন...

শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের     

বিনোদন দুনিয়ায় আর কোন কোন খবর নজর কাড়ল

সম্প্রতি এবিপি নেটওয়ার্ক আয়োজিত একটি কনক্লেভের মঞ্চে কয়েকটি সমালোচনার উত্তর দিলেন সারা। তিনি জানান, "একজন অভিনেতা হিসাবে, আমরা প্রতিদিন অনেক কিছু না কিছু শেখার চেষ্টা করি। তবে আমিও অনুভব করি যে আমি কিছু ভুল করেছি। এমন ছবি করেছি, যেগুলো দর্শক পছন্দ করেননি। কিন্তু তারপর আবার, এটা আমার ভুল করার বয়স।” তিনি আরও বলেন, 'আমি অনুভব করি উপরে উঠতে হলে নিচে পড়ে যাওয়া গুরুত্বপূর্ণ। তাছাড়া, আমি শিখেছি যে ভুল করা জীবনেরই একটি অংশ এবং আমি সব ভুল থেকে শিক্ষা গ্রহণ করি।'

শাহরুখের 'জওয়ান'-এ বিশেষ চরিত্রে অল্লু অর্জুন?

শাহরুখ খানের (Shah Rukh Khan) ব্লকবাস্টার হিট ছবি 'পাঠান' (Pathaan)। এখনও বক্স অফিস কাঁপাচ্ছে সিদ্ধার্থ আনন্দের (Sidharth Anand) ছবি। তারপরে খুব স্বাভাবিকভাবেই দর্শক মুখিয়ে রয়েছেন কিং খানের আগামী 'জওয়ান' (Jawan) ছবিকে। শোনা গিয়েছিল, এই ছবিতে ক্যামিও (cameo) চরিত্রের জন্য দক্ষিণের সুপারস্টার অল্লু অর্জুনকে (Allu Arjun) প্রস্তাব দেওয়া হয়েছে। কী বললেন তিনি? অল্লু অর্জুন রাজি হলে এই প্রথম শাহরুখ ও অল্লু অর্জুনকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে।

শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের

বিশ্বাসভঙ্গের (criminal breach of trust) অভিযোগে এফআইআর (FIR) দায়ের হল শাহরুখ খানের স্ত্রী, ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খানের (Gauri Khan) বিরুদ্ধে। বুধবার লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খান-সহ মোট তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অপর দুইজন হলেন 'তুলসিয়ানি গ্রুপ'-এর ম্যানেজিং ডিরেক্টর অনিল তুলসিয়ানি ও ডিরেক্টর মহেশ তুলসিয়ানি।

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget