এক্সপ্লোর

Top Social Post: বিয়ের ভিডিও শেয়ার পরিণীতির, ওয়েব সিরিজে দেবশ্রী, নজরে আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Update: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট.. দেখে নিন আজকের সেরা সোশ্যাল পোস্টগুলি। 

কলকাতা: ২৪ সেপ্টেম্বর চার হাত এক হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাজনীতিক রাঘব চাড্ডা (Raghav Chadha)। আর অভিনেত্রী-গায়িকা স্ত্রীয়ের থেকে স্বামীর জন্য সেরা উপহার কী হতে পারে? ঠিকই ধরেছেন। নিজের গলায় বরের জন্য বিশেষ গান বাঁধলেন পরিণীতি। বিয়ে করতে এলেন সেই গানের তালে পা মিলিয়ে। এদিন একটি ভিডিও পোস্ট করলেন রাঘব চাড্ডা, সেখানেই শোনা গেল গানটি। খুব পছন্দের বিষয় কেমিস্ট্রি বা রসায়ন। সেই বিষয়কেই যদি রান্নার মাধ্যমে শেখানো যায় তাহলে? মধ্যবয়সী এক ব্লগারের গল্প বলবে সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র আগামী ওয়েব সিরিজ। আর এই সিরিজের সবচেয়ে বড় চমক এই সিরিজের কাস্টিং। সৌরভের এই সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy)। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট.. দেখে নিন আজকের সেরা সোশ্যাল পোস্টগুলি। 

পরিণীতির কণ্ঠ রাঘবের জীবনের নতুন 'সাউন্ডট্র্যাক', পোস্ট করলেন বিয়ের মিষ্টি ভিডিও

২৪ সেপ্টেম্বর চার হাত এক হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাজনীতিক রাঘব চাড্ডা (Raghav Chadha)। আর অভিনেত্রী-গায়িকা স্ত্রীয়ের থেকে স্বামীর জন্য সেরা উপহার কী হতে পারে? ঠিকই ধরেছেন। নিজের গলায় বরের জন্য বিশেষ গান বাঁধলেন পরিণীতি। বিয়ে করতে এলেন সেই গানের তালে পা মিলিয়ে। এদিন একটি ভিডিও পোস্ট করলেন রাঘব চাড্ডা, সেখানেই শোনা গেল গানটি। এদিন ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'আমার স্বামীর জন্য... আমার গাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ গান... তোমার দিকে হাঁটতে হাঁটতে, বরযাত্রীর থেকে লুকিয়ে, এই কথাগুলো গাইতে গাইতে... আর কীই বা বলব... ও পিয়া, চল চলে আ...।' বিয়ের দিনের মজার মুহূর্তের কোলাজ করা একটি ভিডিওয় এই গানের উল্লেখ করা হয়। একই ভিডিও পোস্ট করেন রাঘব চাড্ডাও। লেখেন, 'আমি কখনও ভাবিনি যে আমি এমন কোনও উপহার পেতে পারি, কিন্তু মনে হচ্ছে আমার গায়িকা স্ত্রী আমাকে সারপ্রাইজ দিতে খুবই ভালবাসে। আমি সত্যিই আপ্লুত... তোমার কণ্ঠ এখন আমার জীবনের... আমাদের জীবনের সাউন্ডট্র্যাক হয়ে গেছে... ধন্যবাদ মিসেস চাড্ডা। আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ কারণ আমি তোমাকে পাশে পেয়েছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raghav Chadha (@raghavchadha88)

'হইচই' সিজন ৭-এর ঘোষণা

আজ হইচইয়ের তরফে ঘোষণা করা হল একগুচ্ছ নতুন শো-এর।  খুব পছন্দের বিষয় কেমিস্ট্রি বা রসায়ন। সেই বিষয়কেই যদি রান্নার মাধ্যমে শেখানো যায় তাহলে? মধ্যবয়সী এক ব্লগারের গল্প বলবে সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র আগামী ওয়েব সিরিজ। আর এই সিরিজের সবচেয়ে বড় চমক এই সিরিজের কাস্টিং। সৌরভের এই সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy)। একটি নয়, আরও একটি দায়িত্ব রয়েছে সৌরভের কাঁধে। গতবছর তাঁর ওয়েব সিরিজ 'রাজনীতি' (Rajneeti) বেশ প্রশংসিত হয়েছিল দর্শকদের মধ্যে। থ্রিলার এই সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Bandyopadhy)। এই সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়ের দ্বৈত চরিত্রে অভিনয় দেখা যাবে সেই আঁচ আগেই পাওয়া গিয়েছিল। এই সিরিজে রহস্যের সমাধান হবে নাকি আরও জাল বিস্তার করবে সেই উত্তর দেবে সময়। শুধু হরর সিরিজ নয়, এই বছর 'হইচই' বেশ কয়েকটি সাহিত্যধর্মী ওয়েব সিরিজও নিয়ে আসছে। এরমধ্যে অন্যতম হল অদিতি রায় (Aditi Roy) পরিচালিত 'পরিণীতা' (Parineeta)। আগে এই গল্পকে বলিউড পর্দায় তুলে ধরেছিল। বিদ্যা বালন (Vidya Balan) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনয় করেছিলেন মুখ্যচরিত্রে। অদিতির এই ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)-কে। এর আগে দেবচন্দ্রিমা হইচইয়ের একটি ওয়েব সিরিজ 'পলাশ'-এ অভিনয় করেছেন। নতুন এই সিরিজে আশা করা যায় দেবচন্দ্রিমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। অভ্রজিৎ সেন নতুন একটি ওয়েব সিরিজ বুনছেন ইশা সাহা (Ishaa Saha), সৌরভ দাস (Saurav Das), অর্পণ ঘোষাল (Arpan Ghosal) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-কে নিয়ে। নতুন এই ওয়েব সিরিজটির নাম অন্তরমহল (Antormahal)। এক অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে এই গল্প। সম্পর্ক, দোষারোপ আর দুই নারীকে নিয়ে এই গল্প। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন: Subhasree Ganguly: ৮ মাসের অন্তঃসত্ত্বা কিন্তু শরীরচর্চায় ফাঁকি নেই, শুভশ্রীর ভিডিও দেখে অবাক নেটদুনিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget