এক্সপ্লোর

Shaheber Chithi: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় 'চিঠি'-তে লেখা সাহেবের প্রেমের গল্প শোনাবে নতুন ধারাবাহিক

Shaheber Chithi Serial: গানের সুরে ভর করে হাজার হাজার মানুষের মন জয় করেছেন গল্পের সাহেব। তার একঝলক দেখা পাওয়ার জন্য বাড়ির সামনে ভীড় জমে। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা বদলে দেয় সবটা

কলকাতা: রাত পোহালেই নতুন ধারাবাহিক শুরু। মোবাইল আর ই-মেলের জুগে এই গল্প 'চিঠি'-র। গল্পের নায়িকার জীবিকা পিওন-এর। মানুষের কাছে 'চিঠি' পৌঁছে দেয় সে। নামও মানানসই, 'চিঠি'। মধ্যবিত্ত হাসিখুশি 'চিঠি' প্রেমে পড়ে এক তারকার। সাহেব। কিন্তু সাহেবের জীবনে তারকাসুলভ আলোর আড়ালে লুকিয়ে এক অন্ধকার!

গানের সুরে ভর করে হাজার হাজার মানুষের মন জয় করেছেন গল্পের সাহেব। তার একঝলক দেখা পাওয়ার জন্য বাড়ির সামনে ভীড় জমে। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা বদলে দেয় সবটা। দুর্ঘটনায় একটা পা হারিয়ে ফেলে সাহেব। আর তরপরেই বদলে যায় তার চরিত্র, মেজাজ। বদমেজাজি সাহেব আর দর্শকদের সামনে আসতে চায় না। আর তখনই তার জীবনে আসে 'চিঠি'।

আরও পড়ুন: Malaika On Arjun's Birthday: প্যারিসের নিভৃত উপকন্ঠে মালাইকার প্রেম মেখে অর্জুনের জন্মদিন উদযাপন

ধারাবাহিক 'সাহেবের চিঠি' -তে ছোটপর্দায় জুটি বাঁধছেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। এই ধারাবাহিকের গল্পে প্রতীকের চরিত্রের নাম সাহেব । আর দেবচন্দ্রিমাকে দেখা যাবে চিঠির ভূমিকায় । চিঠি একজন পিওন । চিঠি বিলির উপার্জনেই সংসার চালায় সে । আর সাহেব খ্যাতনামা একজন নায়ক, গায়ক এবং খেলোয়াড় । বাইরে আসতে না চাওয়ার একমাত্র কারণ কী পা না থাকা? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য গল্প? কেবল মাত্র হিনমন্যতার জন্যই কী অনুরাগীদের সামনে এভাবে আসতে চান না সাহেব? উত্তর লুকিয়ে ধারাবাহিকের গল্পে।

আর চিঠি। তাঁর চরিত্র একটি ছটফটে মেয়ের। সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে সে। একটি চিঠি নিয়ে সাহেবের জন্মদিনের দিন চিঠি পৌঁছে যায় তাঁর ঘরে। তারকা সাহেবকে সে কার্যত জোড়াজুড়ি করে অনুরাগীদের সামনে যাওয়ার জন্য। রেগে যায় সাহেব। চিঠির হাত লেগে চেয়ার পড়ে যাওয়ায় সে দেখতে পায় সাহেবের একটা পা নেই। অবাক হয় সে। তারপর? প্রেম হবে এই দুই অসম মানুষের মধ্যে? উত্তর মিলবে গল্পেই।

অন্যদিকে, ধারাবাহিকে অন্যতম প্রধান চরিত্রে দেবলীনা কুমার (Debvlina Kumar)।  ধারাবাহিক 'সাহেবের চিঠি' -তে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget