এক্সপ্লোর

Bengali Serial: সোমরাজ-তিতিরের 'নতুন শুরু', নাচে-গানে সামিল অন্যান্য ধারাবাহিকের বন্ধুরাও

Mon Dite Chai: ধারাবাহিক সোমরাজ ও তিতির নতুন একটি ব্যবসা শুরু করেছে। একটি ফ্যাশন শো-এর মাধ্যমে, নিজেদের নতুন কোম্পানি শুরু করতে চলেছে তাঁরা

কলকাতা: ধারাবাহিক 'মন দিতে চাই' (Mon Dite Chai)-তে নতুন কাজের উদ্যোগ নিয়েছে তিতির ও সোমরাজ। নতুন একটি ব্যবসা শুরু করেছে তাঁরা। খুলেছে একটি ফ্যাশন হাউজ। আর সেই শো-তে হাজির হয়েছিলেন জি বাংলার অন্যান্য ধারাবাহিকের কলাকুশলীরাও। নাচে-গানে জমাটি সেই উৎসব। এক ঝলক নজর রাখা যাক সেইদিকেই। 

ধারাবাহিক সোমরাজ ও তিতির নতুন একটি ব্যবসা শুরু করেছে। একটি ফ্যাশন শো-এর মাধ্যমে, নিজেদের নতুন কোম্পানি শুরু করতে চলেছে তাঁরা। আর সেখানেই হাজির হয়েছেন, ধারাবাহিক 'মিঠিঝোরা' থেকে রাইপূর্ণা ও নীলাঞ্জনা। একটি গানের সঙ্গে পারফর্ম করবেন এই দুই অভিনেত্রী। তিতির ও সোমরাজের সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন মিলি ও অর্জুনও। শিমুল ও তার বন্ধুরাও অংশ নেয় একটি ব়্যাম্প ওয়াকে। 

তবে অনুষ্ঠানের আগেই পোশাক নিয়ে সমস্যায় পড়ে তিতির। শেষে ঠিক করে, নিজের সংগ্রহে রাখা শাড়ি দিয়েই সবাইকে সাজাবে। তবে সেই শাড়িও নষ্ট করে দিয়ে যায় কেউ। তবে কিভাবে হবে সেই সমস্যার সমাধান? সেই ঘটনাই তুলে ধরা হবে আজকের এপিসোডে। রাত সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টার একটি বিশেষ এপিসোডে দেখানো হবে বিশেষ এই পর্ব। এই পর্বের নাম দেওয়া হয়েছে, 'নতুন শুরু, নতুন শপথ।' গানের একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেওয়ার জন্যও হাজির হয়েছেন সঙ্গীতশিল্পীরা।

এই অনুষ্ঠানটি নিয়ে সোমরাজ বলছেন, 'আমি আর তিতির তো শপথ নিয়েছি একে অপরের পাশে থাকার জন্য। আর নতুন এই ব্যবসার সূচনা করতে চলেছি আমরা। তাই ধারাবাহিকের এই এপিসোডেরও বিশেষ নাম দেওয়া হয়েছে। অন্যান্যদের মতো আমার ও তিতিরের একটি বিশেষ পারফরমেন্সও রয়েছে। আশা করি দর্শকদের খুব ভাল লাগবে।'

আজ রাত সাড়ে ৯টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Srabanti Chatterjee: 'সাদা রঙের পৃথিবী'-র জন্য রঙিন আয়োজন, শ্রাবন্তী এবার নিজেই নিজের প্রতিপক্ষ!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget